প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ১৯ মার্চ ২০২৬, ১২:৪২:০১ : প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার দেশের মানুষকে চৈত্র নবরাত্রি, গুড়ি পড়বা, উগাদি, চেটি চাঁদ, নবরে এবং সাজিবু চেইরাওবা সহ বিভিন্ন আঞ্চলিক নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি চৈত্র নবরাত্রির সূচনাতেও দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করেন।
সকালে সামাজিক মাধ্যমে একাধিক বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান। নবরাত্রি উপলক্ষে তিনি বলেন, "এই পবিত্র সময় শক্তির আরাধনার এক বিশেষ সুযোগ, যা সকলের জীবনে সুখ, সৌভাগ্য ও উন্নতি বয়ে আনুক। মা দুর্গার আশীর্বাদে সবার কল্যাণ হোক এবং দেশের উন্নয়নের লক্ষ্যে নতুন শক্তি আসুক।"
হিন্দু পঞ্জিকা অনুযায়ী আজ থেকে নতুন বছরের সূচনা হওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন বছর মানুষের জীবনে সাহস, আত্মবিশ্বাস ও সেবার মানসিকতা আরও দৃঢ় করবে এবং দেশের অগ্রগতিকে আরও শক্তিশালী করবে।
চৈত্র নবরাত্রির উপলক্ষে তিনি উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, ছত্তীসগড়, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ ও দিল্লির বাসিন্দাদের উদ্দেশে বার্তা পাঠান। তিনি বলেন, "আগামী নয় দিন ধরে চলা এই উৎসব আমাদের শক্তি, সাধনা, ত্যাগ ও সহনশীলতার শিক্ষা দেয়। এই পবিত্র সময়ে তিনি সকল দেশের মানুষের মঙ্গল কামনা করেন।"
গুড়ি পড়বার উপলক্ষে মহারাষ্ট্র ও গোয়ার মানুষের জন্য তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, "এই নববর্ষ যেন বিজয়, আনন্দ ও নতুন সূচনার প্রতীক হয়ে ওঠে। নতুন বছর সকলের জীবনে সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি নিয়ে আসুক।"
উগাদি উপলক্ষে কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "বসন্তের আগমন ও নতুন সূচনার আনন্দ সবাই উপভোগ করুন। নতুন ফুলের সুবাস ও মৌসুমি ফলের আগমন নতুন শক্তি ও সম্ভাবনার বার্তা বহন করে। একই সঙ্গে এটি কৃষকদের নতুন ফসলের প্রস্তুতির সময়ও বটে।"

No comments:
Post a Comment