কলকাতা, ২৪ মার্চ ২০২৬, ২১:০৮:০১ : বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। নির্বাচনী বিধি মেনে তিনি ২৬–২৮টি পদ থেকে পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী, প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে কোনও পদে থাকা যায় না সেই কারণেই এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, পদত্যাগপত্র ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছে। রাজ্যে দুই দফায় ভোট, ফলে সময় খুবই কম এই পরিস্থিতিতে আজ থেকেই প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে একাধিক ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা। নিজের প্রচারসূচিও জানান—চালসা, ময়নাগুড়ি, ডাবগ্রাম, মাটিগাড়া হয়ে শিলিগুড়ি, তারপর অন্ডাল ও পাণ্ডবেশ্বর।
এছাড়া SIR তালিকা প্রকাশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন গভীর রাতে তালিকা প্রকাশ করা হচ্ছে, কেন দেরি, এসব নিয়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই সরব হন তৃণমূল নেত্রী।

No comments:
Post a Comment