বিনোদন ডেস্ক, ১৩ মার্চ ২০২৬: বলিউডে এমন অনেক ছবি রয়েছে, যা বছরের পর বছর ধরে দর্শকদের মন জয় করে এসেছে। মুক্তির পর বক্স অফিসে হিট না হলেও, পরে এটি উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে ছবিগুলো। কিন্তু জানেন কী এমন এক সুপারহিট ছবিরই এমন একটি গান রয়েছে, যাতে কিনা প্রায় ৮০ টি ছবির নাম ব্যবহৃত হয়েছে? আজ্ঞে হ্যাঁ। নিশ্চয়ই ভাবছেন এটা আবার কোন গান! তাহলে আসুন, এই প্রতিবেদনে জেনে নিই সেই ছবি ও গানটি সম্পর্কে।
সেই আইকনিক ছবির নাম "এক দুজে কে লিয়ে"। ১৯৮১ সালের এই সিনেমা দর্শকদের মনে গভীর দাগ কেটেছিল। আর এই ছবির "মেরে জীবন সাথী" ছিল সেই হিট গানটি, যাতে কিনা প্রায় ৮০ টি ছবির নাম ব্যবহার করা হয়েছিল। এই গানটি এখনও বিশাল হিট এবং সবার মুখে মুখে। কমল হাসান এবং রতি অগ্নিহোত্রী প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায় দুজনের রসায়ন ছিল অত্যন্ত নজরকাড়া।
জানলে অবাক হবেন, "মেরে জীবন সাথী" গানটিতে কেবল একটি বা দুটি নয়, প্রায় ৮০টি ছবির নাম উল্লেখ রয়েছে। আর এই নামগুলি এত নিখুঁত ভাবে ব্যবহার করা হয়েছিল যে, কেউ বুঝতেও পারেনি পুরো গানটি শুধুমাত্র বলিউডের বিভিন্ন হিট ছবির নাম দিয়ে তৈরি। আনন্দ বক্সী এমনভাবেই গানটির কথাগুলো লিখেছেন যে, গভীর ভাবে না ভাবলে বোঝাই মুশকিল এই অসাধারণ কীর্তি।
গানটির কথাগুলিতে ৮০টি ছবির নাম রয়েছে, যার মধ্যে রয়েছে হরে রাম হরে কৃষ্ণ, খুবসুরত, আওয়ারা, জনি মেরা নাম, জিদ্দি পড়োসান, রাম অর শ্যাম, সত্যম শিবম সুন্দরম, দিওয়ানা মাস্তানা, মেরে হামসফর, ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কে, চার শ বিস, দিল তো হ্যায়, বেশরাম, জওয়ানি দিওয়ানি, লোফার ইত্যাদি।
"এক দুজে কে লিয়ে" ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কমল হাসান, রতি অগ্নিহোত্রী, মাধবী, সুনীল থাপা, রাজা মুরাদ এবং আথিলি লক্ষ্মী। ছবির সঙ্গীত রচনা করেছিলেন লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল। সেই সময় বাসু ও স্বপ্না ভালোবাসা দর্শকদের মনে গভীর দাগ কেটেছিল। ছবির শেষে নায়ক-নায়িকার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য আজও চোখে জল এনে দেয় সিনে-প্রেমীদের।

No comments:
Post a Comment