‘একজন সেলিব্রিটি শুনলাম বাউন্সার নিয়ে বিয়ে করেছে’ অনন্যা- সুকান্তর বিয়েকে ঘিরে চরম কটাক্ষ মানসী-অশ্মিতার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 13, 2026

‘একজন সেলিব্রিটি শুনলাম বাউন্সার নিয়ে বিয়ে করেছে’ অনন্যা- সুকান্তর বিয়েকে ঘিরে চরম কটাক্ষ মানসী-অশ্মিতার



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩  মার্চ : গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ইনফ্লুইয়েন্সার দম্পতি অনন্যা গুহ ও সুকান্ত কুন্ডুর বিয়ে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। আলতা অনুষ্ঠান থেকে গায়ে হলুদ, এমনকি জুটির পোশাক নিয়েও কম চর্চা হয়নি নেটপাড়ায়। অনেকেই বিদ্রুপ করে বলছেন, বিয়ের প্রতি মুহূর্তের ভিডিও আপলোড করে খরচ বুঝি ভিডিওর ভিউ থেকেই তুলে নিতে চাইছেন এই জুটি! তবে সবথেকে বড় বিতর্কের জন্ম দিয়েছে সাংবাদিকদের সাথে হওয়া আচরণ। অভিযোগ উঠেছে, নিমন্ত্রণ করে ডেকে এনে সাংবাদিকদের রাস্তায় বের করে দেওয়া হয়েছে। এমনকি তেষ্টা মেটানোর জন্য এক গ্লাস জল পর্যন্ত জোটেনি তাদের ভাগ্যে। নারী সাংবাদিকদের ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও পুরুষ বাউন্সার মোতায়েন করার মতো গুরুতর অভিযোগ উঠেছে।


তবে এই বিতর্কে রেশ শুধু নেটপাড়ায় নয় ছরিয়েছে ইন্ডাস্ট্রিতেও। তারই ইঙ্গিত মিলেছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের শুটিং সেটে মানসী সেনগুপ্ত ও অশ্মিতা চক্রবর্তীর ভাইরাল ভিডিওতে। ভিডিওতে তাদের কথোপকথন এবং অঙ্গভঙ্গিতে স্পষ্ট ফুটে উঠেছে বাউন্সার বিতর্ক নিয়ে বিদ্রুপ। হাসিঠাট্টার ছলেই নাম না উল্লেখ করেই অনন্যার বিয়ের প্রসঙ্গ তুলে অশ্মিতা বলেন, ‘একজন সেলিব্রিটি শুনলাম বাউন্সার নিয়ে বিয়ে করেছে, আমারও খুব ইচ্ছে এটা করার।’


উত্তরে মানসী সেনগুপ্ত বলেন, তুই বাউন্সার রাখবি, আমিও নিয়ে যাব বাউন্সার। তারপর আমায় ঢুকতে না দিলে দুজনের বাউন্সার মিলে চুলোচুলি করবে।’ এরপরেই অশ্মিতা জানতে চায়, এরম বাউন্সারদের খোঁজ কোথায় পাওয়া যায়। মানসী উত্তর দেয়, সেই লেভেলের সেলিব্রিটি এখনও হয়ে উঠতে পারেননি বলে তার জানা নেই। এই গোটা পর্বে গল্পের নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অবশ্য ছিলেন একদম নীরব দর্শক। তিনি নিজে কিছু না বললেও দুই অভিনেত্রীর এই মস্করা উপভোগ করেছেন মিচকি হেসে।


মজার ছলে তাদের কথোপকথন যে অনন্যা সুকান্তর বিয়েকে ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই মানসীর এই ভিডিও নিয়ে তুমুল চর্চা নেটপাড়ায়।




No comments:

Post a Comment

Post Top Ad