খারাপ আবহাওয়া! দেড় ঘন্টা মাঝ আকাশে আটকে মুখ্যমন্ত্রী, দুর্যোগ মাথায় দমদমে নামল মমতার বিমান - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, March 26, 2026

খারাপ আবহাওয়া! দেড় ঘন্টা মাঝ আকাশে আটকে মুখ্যমন্ত্রী, দুর্যোগ মাথায় দমদমে নামল মমতার বিমান


কলকাতা, ২৬ মার্চ ২০২৬: খারাপ আবহাওয়ার জের, প্রায় দেড় ঘন্টা মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বৃহস্পতিবার কলকাতায় প্রবল ঝড় ও বৃষ্টির কারণে বিমান চলাচল ব্যাহত হয়, যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি। 


জানা গিয়েছে, প্রবল বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটি নদিয়া, উত্তর ২৪ পরগনার উপর দিয়ে চক্কর কাটতে থাকে। মুখ্যমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচার শেষ করে অন্ডাল থেকে কলকাতায় ফিরছিলেন। তাঁর ছোট ব্যক্তিগত বিমানটি বিকেল ৩:৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে রওনা হয় এবং বিকেল ৪টার দিকে কলকাতায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু বাধ সাধে খারাপ আবহাওয়া। অতিবৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণে সমস্যা হয় বিমানটির। প্রায় দেড় ঘন্টা মাঝ আকাশে চক্কর কাটার পর বিকেল ৫:১৮ নাগাদ দমদম বিমানবন্দরে বিমানটি নামে। 



এদিন নির্বাচনী প্রচারে বেরিয়ে পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেন। সভা শেষে অন্ডাল বিমানবন্দর হয়ে দমদমে ফিরছিলেন তিনি। আর সেই সময়েই চরম ভোগান্তির শিকার হতে হয় মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে বিমানটি পৌঁছানোর ঠিক আগেই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। দমদম বিমানবন্দর চত্বর ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায়। খারাপ আবহবার জেরে প্রায় ঘন্টা দেড়েক মাঝ আকাশেই চক্কর কাটে মুখ্যমন্ত্রীর বিমান। শেষমেষ ৫ টা ১৮ মিনিট নাগাদ বিমানটি দমদম বিমানবন্দরে নামে। 


উল্লেখ্য, বৃহস্পতিবার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা হাওয়া অফিস আগেই জানিয়েছিল। আবহাওয়া দফতরের সেই সতর্কবার্তা সত্যি করে এদিন দুপুরের দিকেই ঝড় বৃষ্টি শুরু হয় দমদম, সল্টলেক, মধ্যমগ্রাম, নিউটাউনে। শুক্রবারে ও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখী সতর্কতা রয়েছে। এর পাশাপাশি শনিবারেও কলকাতা-সহ অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের।

No comments:

Post a Comment

Post Top Ad