এক ধাক্কায় নম্বর কমল জোয়ার ভাঁটার, কোন ধারাবাহিক হল বেঙ্গল টপার? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, March 26, 2026

এক ধাক্কায় নম্বর কমল জোয়ার ভাঁটার, কোন ধারাবাহিক হল বেঙ্গল টপার?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৬ মার্চ : প্রকাশ পেয়েছে বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। চলতি সপ্তাহে এক ধাক্কায় নম্বর কমে তৃতীয় স্থানে ‘জোয়ার ভাঁটা’। অন্যদিকে পরিনীতাকে হারিয়ে বেঙ্গল টপারের মুকুট  ছিনিয়ে নিল পরশুরাম। স্টার জলসার কাছে আবারও হেরে গেল জি-বাংলা। ৫.৬ নম্বড় নিয়ে দ্বিতীয় স্থানে রায়ান পারুলের গল্প পরিনীতা।



শুরু হতে না হতেই দারুণ চমক গঙ্গা ধারাবাহিকে। ৪.৭ রেটিং নিয়ে সপ্তম স্থান দখল সাহেব-হিয়ার জুটি। গত সপ্তাহে টিআরপির পাঁচ থেকে ছিটকে গেছিল বিদ্যা ব্যানার্জি। কিন্তু ফের প্রথম পাঁচে উঠে এলো স্টার জলসার এই মেগা। অন্যদিকে বাজিমাত করল জি-বাংলার আর এক মেগা কুসুম। কয়েক সপ্তাহ আগেও টিআরপি তালিকা থেকে বাদ পরেছিল এই মেগা। স্লট পরিবর্তন করতেই  এবার এক লাফে প্রথম পাঁচে উঠে এল কুসুমের গল্প।


চলতি সপ্তাহে ৪.১ রেটিং নিয়ে দশম স্থানে আর্য-অপর্নার গল্প। টিআরপি সপ্তাহে শনি ও রবি দুই দিন না দেখিয়েও লক্ষী ঝাপির সঙ্গে ব্যবধান কমেছে মাত্র ০.৪ নম্বরের। অন্যদিকে সেই সময় লক্ষী ঝাপির এক ঘন্টা জমজমাট পর্ব দেখিয়ে অষ্টম স্থানে লক্ষ্মী ঝাঁপি।




টিআরপির প্রথম স্থানে  ৫.৯ রেটিং নিয়ে রয়েছে পরশুরাম। ৫.৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান দখল জি-বাংলার পরিণীতা। ৫.৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জোয়ার ভাটা ও রাঙামতি। চতুর্থ স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি ৫.৩ আর পঞ্চম স্থানে কুসুম ও প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। তাদের প্রাপ্ত নম্বর ৫.০।


প্রথম –  পরশুরাম (৫.৯)


দ্বিতীয় –  পরিণীতা (৫.৬)


তৃতীয় –  জোয়ার ভাটা, রাঙামতি (৫.৫)


চতুর্থ –  তারে ধরি ধরি মনে করি (৫.৩)



পঞ্চম –  কুসুম, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৫.০)


ষষ্ঠ – ও মোর দরদিয়া (৪.৯)


সপ্তম –  গঙ্গা (৪.৭)



অষ্টম – লক্ষ্মী ঝাঁপি । কনে দেখা আলো (৪.৫)


নবম – আমাদের দাদামণি (৪.৩)


দশম – চিরদিনই তুমি যে আমার (৪.১)

No comments:

Post a Comment

Post Top Ad