‘আমায় কেউ দেখে না, এক পয়সা দিয়ে সাহায্য করে না! ’, বিস্ফোরক মন্তব্য পল্লবী চট্টোপাধ্যার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 10, 2026

‘আমায় কেউ দেখে না, এক পয়সা দিয়ে সাহায্য করে না! ’, বিস্ফোরক মন্তব্য পল্লবী চট্টোপাধ্যার



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০ মার্চ : বর্তমানে একাধিক বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়। বাংলায় অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল অশোক বিশ্বনাথনের ছবি ‘রাজনন্দিনী’তে।


কিছুদিন আগে আনন্দবাজার ডট কমের কাছে ক্ষোভ উগরে দিলেন পল্লবী। অভিনেত্রী বলেন, কোনও দিনই নায়িকা হইনি। ভাল চরিত্র পেলেই অভিনয় করব। পর্দায় কারও মা হতেও আপত্তি নেই, জানিয়েছি।’


গত দেড় বছর ধরে বাংলায় বিনোদন দুনিয়া মুখ ফিরিয়ে রেখেছে তার থেকে। বলিউডে নতুন করে স্ট্রাগল করছেন অভিনেত্রী। পল্লবী বললেন, “কী করব! উপার্জন করতে হবে তো। অগত্যা…’।


পল্লবীর কথায়, ‘আমায় দেখার কেউ নেই। এক পয়সা দিয়ে সাহায্য করারও কেউ নেই। নিজেরটা নিজেকেই দেখতে হয়। অথচ নিজের ঢাক পেটাতে পারি না। তাই এতেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে।’


‘খাকি ২’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। একই ছবিতে কাজ করেছেন পল্লবী। প্রসঙ্গ তুলতেই পল্লবী বলেন, ‘দাদার সৌজন্যে কাজ পেয়েছি, এ কথা আর শুনতে চাই না। আমি অডিশন দিয়েছিলাম। সেখান থেকে নির্বাচিত হয়েছি। আমার যাবতীয় দৃশ্য চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে ছিল।’


সবশেষে সুখবর দিলেন পল্লবী। পরিচালক সৌম্যজিৎ আদক তার আগামী ছবি ‘টেক কেয়ার ভালবাসা’য় গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য পল্লবীকে বেছেছেন। সেখানেই এক অধ্যাপিকার চরিত্রে অভিনয় করবেন পল্লবী।



No comments:

Post a Comment

Post Top Ad