‘জীবনে তো অনেক কিছু হারিয়েছি’, জন্মদিনে মুখ খুললেন অনামিকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, March 26, 2026

‘জীবনে তো অনেক কিছু হারিয়েছি’, জন্মদিনে মুখ খুললেন অনামিকা



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৬ মার্চ : সোনার সংসার অ্যাওয়ার্ড মঞ্চে প্রিয় নায়কের পুরস্কার অর্জন করেছেন ‘পরিণীতা’ ধারাবাহিকের রায়ান ওরফে অভিনেতা উদয় প্রতাপ সিংহ। আর সেই অ্যাওয়ার্ড তাকে তুলে দেন তার বাস্তব জীবনের স্ত্রী অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। উদয়ের জন্য সেরা প্রাপ্তি ছিল। এদিন স্ত্রী হাতে থেকে পুরস্কার পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন পর্দার রায়ান। এমনকি স্ত্রীর পা ছুঁয়ে প্রমাণ নিতে দেখা যায় তাকে। অনেকেই উদয়ের এই কান্ডে মুগ্ধ। তবে প্রশংসার সাথে সাথে ধেয়ে আসে কটাক্ষের ঝড়ও।


অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর জন্মদিন। গত তিন বছর সেভাবে নিজের জন্মদিন পালন করেননি অভিনেত্রী। তবে এই বছরের জন্মদিনটা স্পেশাল। কীভাবে নিজের জন্মদিন উদযাপন করছেন অনামিকা। স্বামী উদয় প্রতাপ সিংয়ের কি প্ল্যান?



জন্মদিনে এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী। অনামিকা আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, “গত তিন বছর কোনও কিছু উদ্‌যাপন করিনি। অনেক ঝড়ও গিয়েছে। তবে এই বছরটা আমার জন্য অন্যরকম। আমার যে দুই বিশেষ বান্ধবী আছে, তারা বিশেষ আয়োজন করেছিল। এক বান্ধবী একটা দারুণ গলার হার উপহার দিয়েছে। সেখানে আবার লকেটে আমার আর পোষ্য ‘বেলা’র ছবি রয়েছে। খুব ভাল লেগেছে।”


অভিনেত্রী আরও জানিয়েছেন, “জীবনে তো অনেক কিছু হারিয়েছি। কিন্তু মঙ্গলবার রাতে বুঝতে পারলাম, এখন আমার জীবনে যাঁরা আছেন, তাঁরা একরকম আশীর্বাদ। দুই বান্ধবী এবং উদয় (উদয়প্রতাপ সিংহ) তিন জনে মিলে জন্মদিনের আয়োজন করেছিল। কেক কেটেছি। খুব আনন্দ হয়েছে।”


No comments:

Post a Comment

Post Top Ad