'২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে মারার---', প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলাকরী এই কমল সিং কে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, March 12, 2026

'২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে মারার---', প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলাকরী এই কমল সিং কে?


ন্যাশনাল ডেস্ক, ১২ মার্চ ২০২৬: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর গুলি কাণ্ডে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেটার কৈলাশ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহকে গুলি করে মারার চেষ্টা করা হয়। তাঁর নিরাপত্তা বেষ্টনী আক্রমণটি ব্যর্থ করে দেয় এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। এই গুলি হামলায় উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী সামান্য আহত হন।


এই ঘটনায় অভিযুক্ত ৬৩ বছর বয়সী কমল সিং জামওয়ালকে ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা রুখে দেয় এবং পুলিশ পরে তাকে গ্ৰেফতার করে। হামলার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে আক্রমণকারী পেছন থেকে এগিয়ে আসছে এবং ফারুককে গুলি করার চেষ্টা করছে।


জেড-প্লাস নিরাপত্তাপ্রাপ্ত ফারুক আবদুল্লাহকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। ফারুক আবদুল্লাহ, সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি একজন আইনজীবীর বাড়ির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রয়েল পার্ক ব্যাঙ্কুয়েট হলে পৌঁছান। সেখান থেকে বেরোতেই এই হামলা হয়। অভিযুক্ত পেছন থেকে এসে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র দিয়ে ফারুককে মারার চেষ্টা করে।


নিরাপত্তা কর্মীরা দ্রুত পদক্ষেপ করে, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং ধরে ফেলেন। এরই মধ্যে একটি গুলি ছুটে যায়। উপ-মুখ্যমন্ত্রী এতে সামান্য আহত হন। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক এবং নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আধিকারিকরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর ছিল না।


পুলিশ ও নিরাপত্তা কর্মীরা আক্রমণকারীকে ধরে ফেলে এবং অস্ত্র উদ্ধার করে। অনুষ্ঠানস্থলে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন আধিকারিক জানিয়েছেন যে, অভিযুক্ত গেটের কাছে দাঁড়িয়ে ছিল এবং হঠাৎ পেছন থেকে আক্রমণ করে। ঘটনার কিছুক্ষণ পরেই উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হন।


তিনি বলেন, "আমি একেবারে ঠিক আছি এবং ফারুক ও নাসির আসলামও নিরাপদে আছেন।" তিনি আরও বলেন যে, সবাই জানত ফারুক সন্ত্রাসীদের নিশানায় ছিল, কিন্তু তা সত্ত্বেও পুলিশ কোনও নিরাপত্তা ব্যবস্থা করেনি।


ইন্টারনেটে এক বিবৃতিতে, জম্মু দক্ষিণের পুলিশ সুপার অজয় শর্মা বলেছেন যে, ফারুক নিরাপদে আছেন এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার উদ্দেশ্য এবং পটভূমি তদন্ত করছে। সে জম্মু শহরের পুরানি মান্ডি এলাকার বাসিন্দা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ফারুক আবদুল্লাহর ওপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত কমল সিং পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি প্রায় ২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে মারার কথা ভাবছিলেন। তবে, তিনি এখনও এই ঘৃণা বা উদ্দেশ্যের কারণ স্পষ্ট করেননি।সূত্রমতে, অভিযুক্ত কমল সিং জিজ্ঞাসাবাদের সময় বলেছেন যে, বুধবার একটি বিয়ের অনুষ্ঠানে ফারুক আবদুল্লাহকে নিশানা করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হন।

No comments:

Post a Comment

Post Top Ad