কালবৈশাখীতে তছনছ শিলিগুড়ি, ভেঙে পড়ল একাধিক গাছ! খবর পেয়েই ছুটলেন মেয়র - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 17, 2026

কালবৈশাখীতে তছনছ শিলিগুড়ি, ভেঙে পড়ল একাধিক গাছ! খবর পেয়েই ছুটলেন মেয়র


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: কালবৈশাখীর তাণ্ডবদশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকা। বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্থ হয়। ৮ ও ৩১ নং ওয়ার্ডে গাছ ভেঙে পড়েছে। ৭ নং ওয়ার্ডে একটি পানের দোকানের ওপরেও ভেঙে পড়েছে গাছ। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কিছু বাড়ি। খবর পেয়ে রাতেই ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন মেয়র গৌতম দেব। স্থানীয় তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন। সকলকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতিতে কাজ করার কথা ঘোষণা করেন মেয়র। এর পাশাপাশি নিজে ক্ষতিগ্রস্থ স্থানে পৌঁছে পাশে থাকার আশ্বাস দেন। মঙ্গলবার সকাল থেকে আবার সব স্থানে ঘুরে বেরিয়ে সকলের খবরা-খবর নেন তিনি। 


সোমবার রাত ৯টা নাগাদ আচমকাই ধেয়ে আসে কালবৈশাখী। ১০ মিনিটের ঝড়ের তাণ্ডবে শিলিগুড়ি পুরনিগমের বেশ কিছু ওর্য়াডে গাছ পড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রাত থেকে রাস্তায় থেকে সব ওর্য়াড ঘুরে বেরিয়ে ক্ষতিগ্রস্তদের আস্বস্ত করেন মেয়র গৌতম দেব। মঙ্গলবার সকাল হতেই ফের বেরিয়ে পড়েন তিনি। গাছ ঠিকঠাক ভাবে সরিয়ে রাস্তা চলাচলের উপযুক্ত হয়েছে কিনা তা ঘুরে দেখেন মেয়র। এরই সাথে ক্ষতিগ্রস্তদের আস্বস্ত করেন। পুরনিগম তাদের পাশে রয়েছে বলে বার্তা মেয়রের।


এদিন প্রথমে খালপাড়র গান্ধী ময়দানের পাশে থাকা একটি ছোট পানের দোকানের মালিক কৈলাশ রায়ের সঙ্গে কথা বলেন গৌতম দেব। বহু পুরোনো বটগাছ পরে খাল পাড়ার রাস্তা বন্ধ হয়ে যায়, সেই স্থানও এরপর ঘুরে দেখেন তিনি। এর পাশাপাশি ৩১, ২৮, ২২ নম্বর ওর্য়াডের ক্ষতিগ্রস্ত স্থানে যান। মেয়র গৌতম দেব জানান, আপদকালীন পরিস্থিতিতে ঝড় থামার সাথে সাথে সবার খবরা-খবর নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আস্বস্ত করা হয়েছে যে, সব পুরনিগম থেকে ঠিক করে দেওয়া হবে। তাঁদের কোনও চিন্তা নেই।


এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, "রাত দেড়টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ছিলাম। সকাল সাড়ে পাঁচটা থেকে ফের এসেছি। ৮ নং ওয়ার্ড বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের দল যুদ্ধকালীন তৎপরতায় এখানে কাজ করছে। অন্যান্য ওয়ার্ডেও বাকি কাউন্সিলররা রয়েছেন। তিনি বলেন, 'আমাদের সাথে পুলিশ, দমকল, এসডিএফ-সহ অন্যান্য উদ্ধারকারী দলগুলো ছিল। সকলে রাস্তায় নেমে পরিস্থিতি সামলাচ্ছেন।'


মেয়র জানান, গাছ পড়ে ছোট-বড় অনেক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। রেলের জায়গাতেও গাছ পড়েছে। তিনি বলেন, "রেলকে জানিয়েছি কিন্তু রেলের তো ঘুম ভাঙে না। এরা সব ফেসবুক আর টিভির পর্দায় থাকে। আর আমরা থাকি মাটিতে। আমাদের পুরো টিম রাত থেকেই ময়দানে রয়েছে। যার যা ড্যামেজ হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা সেটা ব্যবস্থা করছি।" আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, তাই এর বেশি কিছু বলা যাবে না বলেও জানিয়েছেন মেয়র গৌতম দেব।

No comments:

Post a Comment

Post Top Ad