সোশ্যাল মিডিয়ায় আচমকাই পোস্ট কৌশাম্বির! হঠাৎ কী হল অভিনেত্রীর? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 11, 2026

সোশ্যাল মিডিয়ায় আচমকাই পোস্ট কৌশাম্বির! হঠাৎ কী হল অভিনেত্রীর?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০  মার্চ : টেলি দুনিয়ার পরিচিত মুখ কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই সিরিয়ালের দিদিয়া টেলিভিশন জগতে বেশ জনপ্রিয়। তার ওপর আবার বাংলা সিরিয়ালের হার্টথ্রব আদৃত রায়ের ঘরণী। ফুলকি, মিঠাই-এর মতো ধারাবাহিকে শান্তশিষ্ট-ভালোমেয়ে হিসেবেই দর্শকরা দেখেছিল কৌশাম্বিকে। তবে মোহনা হিসেবে যেন সকলকে হতবাক করে দেন তিনি। বলাই বাহুল্য, নেতিবাচক অভিনয়েও সমান মন জিতেছেন অভিনেত্রী।


 কদিন আগেই গৃহপ্রবেশ শেষ হওয়ার খবর এসেছিল। আজ সোমবার, অর্থাৎ ৯ মার্চ শেষ সম্প্রচার গঙ্গার। মঙ্গলবার ১০ মার্চ থেকে ৯টায় আসছে গঙ্গা। আর নিজের দর্শকদের বিদায় জানাতে একটি পোস্ট এল মোহনা থুরি কৌশাম্বির থেকে। গৃহপ্রবেশ থেকে কিছু ছবি শেয়ার করে লিখলেন, ‘অবশেষে ডঃ মোহনা সেন রায় হিসেবে বিদায় নেওয়ার পালা। ইতিবাচক, তারপর মানসিকভাবে বিপর্যস্ত, আবার ইতিবাচক, এমন একটি চরিত্রে অভিনয় করেছি যেখানে অনেক শেড। আর এই সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত এবং কৃতজ্ঞ।


তবে সম্প্রতি কৌশাম্বির পোস্টে হইচই পেলেছে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় কৌশাম্বি লেখেন, ‘এবার বিদায় নেওয়ার পালা’। কেমন সবাইকে বিদায় জানালেন অভিনেত্রী? তবে কি ছোটপর্দা থেকে চিরতরে বিদায় বার্তা দিলেন কৌশাম্বি?


আসলে বিষয়টি তেমন নয়, কদিন আগেই গৃহপ্রবেশ শেষ হওয়ার খবর এসেছিল। ৯ মার্চ শেষ সম্প্রচার গৃহপ্রবেশের। ১০ মার্চ থেকে ৯টায় আসছে গঙ্গা। গৃহপ্রবেশ থেকে তার চরিত্রের বিদায় জানাতে একটি পোস্ট এল মোহনা থুরি কৌশাম্বির থেকে।


গৃহপ্রবেশ থেকে কিছু ছবি শেয়ার করে লিখলেন, ‘অবশেষে ডঃ মোহনা সেন রায় হিসেবে বিদায় নেওয়ার পালা।’ বিদায় বার্তার পাশাপাশি নতুন সুখবরও দিলেন আদৃত ঘরণী।



লেখেন, ‘প্রতিটি শেষের একটি নতুন শুরু আছে! একটি নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে আসছি। দয়া করে আগামীকাল রাত ৯টায় শুধুমাত্র স্টার জলসা-তে গঙ্গা দেখুন! দর্শকদের ভালোবাসা ছাড়া আমাদের পক্ষে কিছুই সম্ভব নয়। আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যান।’



No comments:

Post a Comment

Post Top Ad