৬৪ বছরের দীর্ঘ অভিনয় জীবনে আজও দর্শকদের মন জিতছেন বর্ষীয়ান এই অভিনেত্রী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 2, 2026

৬৪ বছরের দীর্ঘ অভিনয় জীবনে আজও দর্শকদের মন জিতছেন বর্ষীয়ান এই অভিনেত্রী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২ মার্চ: আজ পর্যন্ত অসংখ্য ছবিতে দারুণ চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন। অনেক কিছু পেয়েছেন। নিজের প্রতি আত্মবিশ্বাস, ইচ্ছে আর কিছু করে দেখানোর উদ্যম থাকলে বয়স কেবলই একটা সংখ্যা মাত্র তা আরও একবার প্রমান করে দিলেন কিংবদন্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী। একসময় অভিনয় করেছেন বহু জনপ্রিয় বাংলা ছবিতে। এমনকি মহানায়ক উত্তমকুমারের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকেও ঠাম্মির ভূমিকায় দর্শকের মন জয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।


বাংলা, হিন্দি, মালায়ালম-সহ অনেক ভাষায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। সত্যজিৎ রায়, তপন সিংহ , তরুণ মজুমদার, গুলজার, হৃষিকেশ মুখোপাধ্যায় থেকে বর্তমান সময়ের সেরা পরিচালকদের সঙ্গে সাবলীল ভাবে কাজ করছেন। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে বিনোদ খান্না, অমিতাভ বচ্চন , ধর্মেন্দ্র সকলের সঙ্গে দাপটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।


‘ভানু পেল লটারি’ সিনেমায় মিস মায়া চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মন ছুঁয়ে যায়। বর্তমানে ৮৪ বছর বয়সেও জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন বর্ষীয়ান অভিনেত্রী। ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। যেখানে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এই বয়সেও কাজের প্রতি যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ অভিনেত্রী।


৬৩ বছরের দীর্ঘ অভিনয় জীবনে তার কাজ বাংলা চলচিত্র জগতে চিরকাল স্মরণীয় থাকবে। এমনকি আগামী প্রজন্মের কাছেও তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন।


No comments:

Post a Comment

Post Top Ad