‘আমি কখনো অভিনেত্রী হতে চাইনি’, মুখ খুললেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 2, 2026

‘আমি কখনো অভিনেত্রী হতে চাইনি’, মুখ খুললেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২ মার্চ : স্টার জলসার পর্দায় ‘উড়ান’ সিরিয়ালের হাত ধরেই নবাগতা অভিনেত্রী রত্নপ্রিয়া দাস পা রেখেছেন ছোট পর্দায়। বিপরীতে রয়েছেন অভিনয় করেছিলেন অভিনেতা প্রতীক সেন। অভিনয় জগতে পা রাখার সাথে সাথে দর্শকমহলে পরিচিতি লাভ করেন। একসময় এক সাক্ষাৎকারে রত্নপ্রিয়া স্পষ্ট জানান, একেবারেই না, অভিনেত্রী হওয়ার স্বপ্ন তার কোনদিনই ছিল না। তার সম্পূর্ণ ধ্যানজ্ঞান ছিল নাচ।


ধারাবাহিক শেষ হতেই তাই তাঁদের ফের পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। যদিও প্রতীক অপেক্ষার অবসান ঘটিয়েছেন। বহু বছর স্টার জলসায় কাজ করার পর, জি বাংলার ধারাবাহিক 'দাদামণি' নিয়ে ছোটপর্দায় ফিরেছেন তিনি। প্রযোজনায় নীলাঞ্জনা সেনগুপ্তর 'নিনি চিনি'জ মাম্মা' প্রোডাকশন হাউজ। এই ধারাবাহিকে প্রতীকের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীকে।



এমনকি নাচ নিয়েই ভবিষতে এগানোর ইচ্ছা ছিল তার। রত্নপ্রিয়া জানান, শারীরিক কারণের জন্যই নাচ থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তবে নাচ নিয়ে এগোতে না পারলেও, নাচ আর অভিনয়ের মধ্যে অনেকটাই মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী। কারণ দুটোতেই অভিনয়ের প্রয়োজন। আর সেখান থেকেই অভিনয়ের প্রতি ইচ্ছা জন্মায় তার। যদিও নাচে ফিরে আসার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।


রত্নপ্রিয়ার কথায়, শখের জিনিসকে মাঝপথে এভাবে বন্ধ করতে হওয়ায় প্রথম কটা মাস মন খারাপ থাকলেও পরিবারের সাপোর্টে নিজেকে অনেকটাই সামাল দিয়েছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে পর্দার পূজারিণীর সঙ্গে রত্নপ্রিয়ার কি আদেও কোন মিল আছে? উত্তরে রত্নপ্রিয়া জানান, পূজারিণীর মতো রত্নপ্রিয়াও ভীষণ জেদি। কারণ নিজেকে আরও ভালো করে তুলতে জেদ থাকাটা খুবই দরকার।



    

No comments:

Post a Comment

Post Top Ad