অবশেষে মেয়ের প্রেমিকের নাম ফাঁস করলেন অভিনেত্রী মা কনীনিকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 9, 2026

অবশেষে মেয়ের প্রেমিকের নাম ফাঁস করলেন অভিনেত্রী মা কনীনিকা



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৯ মার্চ : টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ কনীনিকা ব্যানার্জি। কর্মজীবনের ব্যস্ততার মাঝেও নিজের ব্যক্তিগত জীবন এবং একমাত্র মেয়ে কেয়া কে ঘিরেই এখন তার পৃথিবী। মাঝেমধ্যেই মেয়ের মিষ্টি সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেননা মা কনীনিকা।



সম্প্রতি এক সাক্ষাৎকারে কনীনিকা প্রকাশ্যেই ফাঁস করে দিলেন তার খুদে মেয়ের ‘প্রেমিক’-এর নাম। এই খবর জানাজানি হতেই দর্শকমহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।



সাক্ষাৎকারের শুরুতেই কনীনিকাকে বেশ রসিক মেজাজে দেখা যায়। তিনি জানান, তার মেয়ের পছন্দ এখন আর পাঁচটা বাচ্চার মতো নয়। বরং সে একটু বেশিই ‘সিরিয়াস’ হয়ে পড়েছে নিজের পছন্দের মানুষের ব্যাপারে। তবে কে সেই ব্যক্তি? তা নিয়ে প্রথম থেকেই রহস্য বজায় রেখেছিলেন অভিনেত্রী।


বাড়িতে থাকাকালীন মেয়ের দুষ্টুমি এবং পড়াশোনা নিয়ে শাসনের কথা বলতে বলতেই উঠে আসে সেই বিশেষ নাম। কনীনিকা জানান, তার মেয়ে এখন সবসময় একজনের নামই জপ করে। এমনকি সেই ব্যক্তির ব্যক্তিগত জীবন সম্পর্কেও তার নখদর্পণ। তাকে নিয়ে মেয়ের এই পাগলামি দেখে খোদ কনীনিকাও অবাক হয়ে যান। বাড়ির পরিবেশেও এখন সেই বিশেষ মানুষটিকে নিয়ে সারাদিন আলোচনা চলে।




অবশেষে পর্দা ফাঁস করে কনীনিকা জানালেন, তার মেয়ের বর্তমান ক্রাশ বা ‘প্রেমিক’ অন্য কেউ নন, তিনি হলেন বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একসময় সে শাহরুখ খানের ভক্ত থাকলেও, এখন তার মনে রাজত্ব করছেন শুধুই সিআর সেভেন।

No comments:

Post a Comment

Post Top Ad