প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৯ মার্চ : টলিপাড়ায় বেরেছে বিচ্ছেদের সংখ্যা। সদ্যই শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী সুস্মিতা রায় ও সব্যসাচীর বিচ্ছেদ। এর আগে কৌশিক- দীপশ্বেতা’র বিচ্ছেদের খবরও শোনা যায়। সম্প্রতি সম্প্রকের মান ও বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন অভিনেতা রাজা গোস্বামী।
অনেক চেষ্টা করেও সম্পর্ক টেকাতে পারলেন না তাঁরা। তাই শান্তিপূর্ণভাবে নিজেদের আলাদা জীবন বেছে নিয়েছেন এই কথাই জানিয়েছেন দু'জনেই। এরপরই বিচ্ছেদ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করলেন রাজা। অভিনেতা লিখেছেন, 'মানুষ যত উন্নত হয়েছে তত বেড়েছে বাড়ির উচ্চতা , আর অপরদিকে ততই কমেছে সম্পর্কের গভীরতা, আজকের দিনে এত বিচ্ছেদের একটা প্রধান কারণই হল সম্পর্কের গভীরতার অভাব, ভিতটাই যদি নড়বড়ে হয় তাহলে আর কী হবে।'
অর্থাৎ কেন বর্তমানে এত বিচ্ছেদ বেড়ে গেছে নিজের মতো করে সেই কারণ সামনে এনেছেন রাজা। যদিও দুদিন আগে মধুবনী লিখেছিলেন, তাঁরা বছরের পর বছর বিবাহবার্ষিকী পালন করবেন, যতই নিন্দুকেরা কুনজর দিক তাঁদের ভালবাসা নাকি আরও বাড়বে। বেশ কিছুদিন ধরেই রাজা ও মধুবনীর নানা মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই তারকা জুটিকে। তাতে অবশ্য খুব একটা পাত্তা দেননি কেউই।
সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে রাজা লেখেন, ‘মানুষ যত উন্নত হয়েছে তত বেড়েছে বাড়ির উচ্চতা , আর অপরদিকে ততই কমেছে সম্পর্কের গভীরতা, আজকের দিনে এত বিচ্ছেদের একটা প্রধান কারণই হল সম্পর্কের গভীরতার অভাব, ভিতটাই যদি নড়বড়ে হয় তাহলে আর কী হবে।’
বিবাহবার্ষিকী পালন করে মধুবনি লিখেছিলেন, যতই নিন্দুকেরা কুনজর দিক তাদের ভালবাসা নাকি আরও বাড়বে। রাজা ও মধুবনীর নানা মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই তারকা জুটিকে।

No comments:
Post a Comment