কেরলে লাল ঝড়, আসামে বাজিমাত করবে কে? সমীক্ষায় বড় চমক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 16, 2026

কেরলে লাল ঝড়, আসামে বাজিমাত করবে কে? সমীক্ষায় বড় চমক


ন্যাশনাল ডেস্ক, ১৬ মার্চ ২০২৬: রবির বিকেলে পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গে এবারে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আসাম, কেরল, পদুচেরি এবং তামিলনাড়ুতে হবে এক দফায় ভোটগ্রহণ। ৪ঠা হবে ভোটগণনা। ভোটের ফলাফলই নির্ধারণ করবে কোন দল হাসবে জয়ের হাসি। তবে, তার আগে, নির্বাচনী মেজাজ জানতে জনমত সমীক্ষা করেছে ম্যাট্রিজ-আইএএনএস। এই জনমত সমীক্ষা কী বলছে, আসুন দেখে নেওয়া যাক একনজরে-


পশ্চিমবঙ্গ:

পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা আসন রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন। ম্যাট্রিজ-আইএএনএস জনমত সমীক্ষা অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, ক্ষমতায় ফিরে আসতে পারে। এটি হলে টানা চতুর্থবারের মতো তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। সমীক্ষা অনুসারে, তৃণমূল কংগ্রেস ১৫৫ থেকে ১৭০টি আসন জিততে পারে। বিজেপি পেতে পারে ১০০ থেকে ১১৫টি আসন। এছাড়াও এআইএমআইএম ৫-৬টি আসন এবং অন্যান্যরা ০-১টি আসন পেতে পারে বলে অনুমান। 


আসাম:

ম্যাট্রিজ-আইএএনএস জনমত সমীক্ষা অনুসারে, আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসতে পারে। বিজেপি ৯৬-৯৮টি আসন, কংগ্রেস ২৬-২৮টি আসন এবং এআইইউডিএফ ১-৫টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি অন্যান্যরা ১-৩টি আসন পাবে বলে মনে করা হচ্ছে। সমীক্ষায় বিজেপির তুলনায় কংগ্রেস ও এআইইউডিএফ-এর প্রদর্শন দুর্বল হতে পারে। 


তামিলনাড়ু:

জনমত সমীক্ষায় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ম্যাট্রিজ-আইএএনএস জনমত সমীক্ষা অনুসারে, আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে এবং বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা হাসিল করতে পারে। সমীক্ষায় ইঙ্গিত এনডিএ ১১৪ থেকে ১২৭ আসন, ডিএমকে ১০৪ থেকে ১১৪ এবং টিভিকে ৬ থেকে ১২ আসন পেতে পারে। 


উল্লেখ্য, বর্তমানে তামিলনাড়ুতে দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) ক্ষমতায় রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন এমকে স্ট্যালিন। তামিলনাড়ুর রাজনীতি মূলত এআইএডিএমকে এবং ডিএমকে-কে ঘিরে আবর্তিত হয়েছে। ২০২১ সালের নির্বাচনে ডিএমকে জোট ১৫৯টি আসন জিতেছিল, যেখানে এআইএডিএমকে জোট ৭৫টি আসনে গুটিয়ে গিয়েছিল।


কেরল:

ম্যাট্রিজ-আইএএনএস জনমত সমীক্ষা অনুসারে, কেরলে আসন্ন বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কেরলে মোট ১৪০টি বিধানসভা আসন রয়েছে। সমীক্ষা অনুসারে, এলডিএফ ৬১-৭১টি আসন, ইউডিএফ ৫৮-৬৯টি আসন এবং বিজেপি দুটি আসন পেতে পারে বলে অনুমান। ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)-এর নেতৃত্ব সিপিআই(এম) করে, অন্যদিকে বিরোধী ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর নেতৃত্ব করে কংগ্রেস। 


২০২১ সালে কেরলে এলডিএফ জোট ৯৯টি আসন জিতে সরকার গঠন করে। অন্যদিকে ইউডিএফ (কংগ্রেস জোট) পায় ৪১টি আসন। এটিই দেশের একমাত্র রাজ্য যেখানে বামপন্থীরা ক্ষমতায় রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad