সব্যসাচীকে ভুলে অবশেষে নতুন শুরু! প্রকাশ্যে আনলেন দ্বিতীয় স্বামীকে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 18, 2026

সব্যসাচীকে ভুলে অবশেষে নতুন শুরু! প্রকাশ্যে আনলেন দ্বিতীয় স্বামীকে



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ মার্চ : সোশ্যাল মিডিয়া জুড়ে সুস্মিতা রায়ের বিয়ে নিয়ে রীতিমত হইচই পরে গেছে। আচমকা অভিনেত্রীর পোস্ট তিনি নাকি দ্বিতীয় বিয়ে সেরেছেন। প্রথম দিনেই বরের সাথে হাতে হাত রেখে ছবি দিতেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনেকেই। এমনকি বাদ গেলনা অভিনেত্রীর প্রাক্তন দেওর সায়কও।


সায়ক চক্রবর্তীর সাম্প্রতিক পোস্ট থেকে জানা সেই ব্যক্তিকে খুঁজে দিয়েছিলেন স্বয়ং অভিনেতা। যদিও তখন অব্দি তিনি জানতেন না এর সঙ্গে বিয়ে হতে চলেছে তার প্রাক্তন বৌদির। সম্প্রতি নিজের বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন সুস্মিতা নিজেই। ছবিতে সিঁদুরদানের মুহুর্ত থেকে শুরু করে বিয়ের পর সুস্মিতার চোখে জল সবটাই ফুটে এলো অভিনেত্রীর পোস্টে। হাসিমুখেও বরের সাথে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সুস্মিতা ও তার দ্বিতীয় স্বামী।


বিয়ের ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, “যখন আমরা দুজনেই নিজের নিজের লড়াইয়ে প্রায় ভেঙে পড়ছিলাম, তখনই একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তি হয়েছিলাম  সেখান থেকেই শুরু আমাদের নতুন পথচলা। আজ সেই মানুষটার হাত ধরেই জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম। লড়াইটা এখনও আছে তবে এবার আমরা একসাথে।” তবে অভিনেত্রীর সাথে তার দ্বিতীয় স্বামীর আলাপ কি করে হল? অভিনেত্রীর স্বামীর আসল পরিচয় কি? এইসব বিষয়ে এখনি কিছু জানা যায়নি।


গত বছরই অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তী এর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে তার। সেই নিয়ে সমাজমাধ্যমে অনেক জল ঘোলাও হয়। জানা যায় অভিনেত্রীর গর্ভপাত থেকেই নাকি সমস্যার সূত্রপাত। অবশেষে বিচ্ছেদ ভুলে নতুন সংসার পাতলেন সুস্মিতা।


No comments:

Post a Comment

Post Top Ad