‘এই বরটাও আমারই খুঁজে দেওয়া! এবার থামিস, এটাই যেন শেষ হয়’, প্রাক্তন বৌদিকে নিয়ে মন্তব্য সয়কের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 18, 2026

‘এই বরটাও আমারই খুঁজে দেওয়া! এবার থামিস, এটাই যেন শেষ হয়’, প্রাক্তন বৌদিকে নিয়ে মন্তব্য সয়কের



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ মার্চ : ছোটপর্দায় অভিনয় থেকে ভ্লগিং, সবেতেই বেশ পরিচিতি সুস্মিতা রায়ের। ২০২৫ সালের জুলাই মাসে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর। সেই সময় দম্পতির বিচ্ছেদ থেকে সায়কের সঙ্গে সম্পর্কের তিক্ততা, সবেতেই বারবার চর্চায় উঠে এসেছেন তিনি। এরপর সময় এগিয়েছে। বর্তমানে অভিনয় থেকে বিরতি নিয়ে নিজের ব্যবসা ও ভ্লগিংয়ে মন নিয়েছেন সুস্মিতা। মঙ্গলবার আচমকা সকলকে চমকে দিয়ে নিজের বিয়ের সুখবর দিলেন তিনি। আর প্রাক্তন বৌদিকে শুভচ্ছা জানানোর পাশাপাশি খোঁচা দিতে ছাড়লেন না সায়ক। 


অভিনেতা, ইউটিউবার সায়কের সঙ্গে একসময় বেশ ভাল বন্ধুত্ব ছিল সুস্মিতার। সমাজমাধ্যমের পাতায় কিংবা ভ্লগে তাঁদের মিষ্টি সম্পর্কের ঝলক মিলত। কিন্তু শোনা যায়, সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদের পর সেই সম্পর্কেও তিক্ততা আসে। এমনকী তাঁদের মধ্যে তেমন কোনও যোগাযোগ নেই। কিন্তু সুস্মিতার বিয়ের পোস্টের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁকে নিয়ে পোস্ট করলেন সায়ক। 


সব্যসাচী চক্রবর্তীর সাথে বিচ্ছেদ হতে না হতেই ফের আলোচনার শিরোনামে সায়কের কুটনী বৌদী সুস্মিতা রায়। ৬ মাস হতে চলল দাম্পত্য জীবনে ইতি টেনেছেন সব্যসাচী-সুস্মিতা। সম্প্রতি নতুন করে সংসার পেতেছেন সুস্মিতা। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে নতুন কনে এবং বর একে অন্যের হাত ধরে রয়েছেন।


পুরনো যন্ত্রণা ভুলে এত তাড়াতাড়ি আবার নতুন জীবন শুরু করতে পারবে অভিনেত্রী তা অনেকেই ভাবতে পারেননি। এবার কুটনী বৌদীকে নিতুন বিয়ের শুভেচ্ছা জানালেন সায়ক নিজেই। দাদার সাথে বিচ্ছেদ হলেও সুস্মিতা ও সায়ক বরাবরই একে অপরের বন্ধু ছিলেন। এমনকি বিচ্ছেদের পরে সুস্মিতার সঙ্গে যোগাযোগ ছিল সায়কের।



No comments:

Post a Comment

Post Top Ad