তুখড় অভিনয়, সঙ্গে আরও এক প্রতিভা রয়েছে উজি ওরফে আরাত্রিকার, অভিনেত্রীর এই গুণে মুগ্ধ নেটিজেন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 16, 2026

তুখড় অভিনয়, সঙ্গে আরও এক প্রতিভা রয়েছে উজি ওরফে আরাত্রিকার, অভিনেত্রীর এই গুণে মুগ্ধ নেটিজেন



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৬ মার্চ : বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যিনি বর্তমানে ছোটপর্দায় ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয় করছেন। খেলনা বাড়ি ধারাবাহিকের হাত ধরে দর্শক আরাত্রিকাকে চিনেছিলেন।


প্রথম মিতুল চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পর্দায় রাই নিজের অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন, ঠিক তেমনি আরও একটি প্রতিভা রয়েছে আরাত্রিকার। যা জানতে পেরে অবাক নেটিজেন।


এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যাকে প্রতিদিন আপনারা টিভির পর্দায় দেখতে পারছেন। সবেমাত্র ২০-র গণ্ডি পেরিয়েছেন নায়িকা। কম বয়সেই পাকাপাকি ইন্ডাস্ট্রিতে জায়গা দখল করে নিয়েছেন।


তবে তাদের কাজল দুটি চোখ ভীষণ পছন্দ অনুরাগীদের। মাঝেমধ্যে সাদা-কালো ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী। অনেকেই আরাত্রিকার ছবির সাথে মহানায়িকা সুচিত্রা সেনের মিল খুঁজে পান। বিশেষ করে অভিনেত্রীর চোখ দুটো। অনেকের আবার অভিনেত্রীকে নতুন সুচিত্রা সেনও বলে থাকেন।


সান বাংলার ‘অগ্নিশিখা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় যাত্রা শুরু হয় আরাত্রিকার। এরপর ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরে প্রথম সারির চ্যানেলে কাজ। রাতারাতি মিতুল চরিত্রে দর্শকের মন জিতে নিয়েছিলেন এই মেয়ে। ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা।


অভিনয়ের পাশাপাশি দারুণ কবিতা পাঠ করেন আরাত্রিকা। সদ্য একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে আবৃতি পাঠ করতে দেখা যাচ্ছে, ফাঁকা সময়ে নিজের বাড়িতে বসেই আপনমনে কবিতা পাঠ করছেন। এই ভিডিও দেখার পর আরাত্রিকার গুণের প্রশংসা জানাচ্ছেন নেটিজেনরা।

No comments:

Post a Comment

Post Top Ad