শরীর-মনে প্রশান্তি আনবে ঠাণ্ডা-ঠাণ্ডা আম পান্না, ঘরেই তৈরি করুন এই সহজ উপায়ে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, March 14, 2026

শরীর-মনে প্রশান্তি আনবে ঠাণ্ডা-ঠাণ্ডা আম পান্না, ঘরেই তৈরি করুন এই সহজ উপায়ে


বিনোদন ডেস্ক, ১৪ মার্চ ২০২৬: মার্চ মাস শুরু হওয়ার সাথে সাথে তাপ তীব্র রূপ দেখাতে শুরু করেছে। এই ঋতুতে হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। তাপ থেকে রক্ষা পেতে বিভিন্ন ঠাণ্ডা পানীয়তে আমরা চুমুক দিয়ে থাকি। এর মধ্যে একটি হল আম পান্না। তবে বাজার থেকে না কিনে ঘরে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। গ্রীষ্মকালে তো বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া-ই যায়। আম পান্না স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আম পান্নার সহজ রেসিপি ঝটপট জেনে নেওয়া যাক। 


আম পান্না তৈরির উপকরণ

কাঁচা আম – ৪ টি

ভাজা জিরা গুঁড়ো – ২ চা চামচ

কালো লবণ – ৩ চা চামচ

পুদিনা পাতা – ১ টেবিল চামচ

লবণ – স্বাদমতো


আম পান্না তৈরির পদ্ধতি

ধাপ ১: প্রথমে কাঁচা আম ভালো করে ধুয়ে নিন। এরপর, একটি কুকারে জল এমন ভাবে দিন, যাতে আমগুলো ডুবে যায়।


ধাপ ২: কাঁচা আম কুকারে দিয়ে এক বা দুটি শিস পর্যন্ত রান্না করুন।


ধাপ ৩: অন্যদিকে ততক্ষণে শুকনো খোলায় জিরা ভেজে গুঁড়ো করে নিন।


ধাপ ৪: এতক্ষণে আম সেদ্ধ হয়ে যাবে। এবারে কুকার থেকে আমগুলো বের করে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে এগুলো একটি বড় প্যানে রেখে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর বীজগুলো সরিয়ে ভালো করে পিষে নিন। 


ধাপ ৫: এই মিশ্রণে এবারে জল মিশিয়ে নিন। ২-৩ লিটার পর্যন্ত জল মেশাতে পারেন। তারপর এতে দিন কালো লবণ, জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ এবং সবকিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিন।


ধাপ ৬: সবশেষে এতে কিছুটা পুদিনা পাতা দিয়ে ফ্রিজে রাখুন ঠাণ্ডা করার জন্য। এরপর গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠাণ্ডা-ঠাণ্ডা আম পান্না।

No comments:

Post a Comment

Post Top Ad