বড় ধামাকা! ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে থাকছেন বাংলা সিরিয়ালের আপনাদের এই জনপ্রিয় অভিনেত্রী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 18, 2026

বড় ধামাকা! ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে থাকছেন বাংলা সিরিয়ালের আপনাদের এই জনপ্রিয় অভিনেত্রী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ মার্চ : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’ ছায়ার কথা মনে পড়ে? হ্যাঁ, এখানে সকলের প্রিয় ছায়া অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা বোসের কথা বলা হচ্ছে।ছোটপর্দায় শেষবারের মত ‘পুবের ময়না’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। নিজের পরিচিতি গড়েছেন ওটিটি ও সিনে দুনিয়াতেও। সম্প্রতি সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা। আমরা অনেকেই জানি ইন্ডাস্ট্রিতে কাজ মানেই অনিশ্চয়তা। তবে অভিনেত্রী কি কখনও ইন্ডাস্ট্রিতে চক্রান্তের শিকার হয়েছেন?


ঐন্দ্রিলা জানান, ‘আমি কোনোদিন চক্রান্তের শিকার হইনি। কিন্তু একবার একটা প্রোজেক্টের জন্য আমার লুক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছিল। দুদিন পর থেকেই আমি নতুন একটা ধারাবাহিকের কাজ করতে যাব। ঠিক সেই সময় আমার কাছে ফোন আসে এবং আমি জানতে পারি সে ধারাবাহিক থেকে আমাকে সরিয়ে আমারই একজন কলিগকে নেওয়া হয়েছে। কারণ তার ইনস্টাগ্রাম ফলোয়ার আমার থেকে অনেক বেশি।’


জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’। সদ্যই ঘোষণা করা হল এই ধারাবাহিকের স্লট। চলতি মাসেই শুরু হচ্ছে শুভ, শাওনের গল্প। ১৯ মার্চ থেকে আসছে ধারাবাহিকটি, বিকেল ৫.৩০-টায়। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জুটি বাঁধতে চলেছেন রাহুল মজুমদার ও নবাগতা অভিনেত্রী সম্পূর্ণা রক্ষিত।


ইতিমধ্যেও টলিপাড়ার খবর, ছোটপর্দার অনেককেই এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে। এবার তাদের মধ্যে আরও একজনের দেখা মিলবে এই ধারাবাহিকে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ঐন্দ্রিলা বোস।


প্রসঙ্গত, ঐন্দ্রিলা বাংলা ধারাবাহিকের দর্শকের কাছে অতি চেনা মুখ। এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছে মন ফাগুন, সাহেবের চিঠি, আলো ছায়া, পুবের ময়না, মিলি সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। তার অভিনয়ও দর্শক ভীষণ পছন্দ করেন।


No comments:

Post a Comment

Post Top Ad