রোহিত শর্মা সেরা নয়, কোহলির চাঞ্চল্যকর মন্তব্য! কেন এমন বললেন বিরাট? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, March 15, 2026

রোহিত শর্মা সেরা নয়, কোহলির চাঞ্চল্যকর মন্তব্য! কেন এমন বললেন বিরাট?


স্পোর্টস ডেস্ক, ১৫ মার্চ ২০২৬: রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা ওপেনিং ব্যাটসম্যান নন। এমনই মন্তব্য তাঁর ভালো বন্ধু বিরাট কোহলি। হ্যাঁ, ঠিকই পড়ছেন; বিরাট কোহলি মানেন না যে, রোহিত টি-টোয়েন্টির সেরা ওপেনার। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তাঁর প্রাক্তন ওপেনিং পার্টনার ক্রিস গেইলকে টি-টোয়েন্টির সেরা ওপেনিং ব্যাটসম্যান বলেছেন।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে যেখানে বিরাট কোহলি 'দিস অর দ্যাট' চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন। তাঁকে দুইজন খেলোয়াড়ের মধ্যে থেকে বেছে নিতে বলা হয়েছিল আর তিনি যে খেলোয়াড়কেই বেছে নেবেন তাঁর তুলনা অন্য একজন খেলোয়াড়ের সাথে করা হয়। চ্যালেঞ্জের শেষে, তিনি ক্রিস গেইলকে টি-টোয়েন্টির সেরা ওপেনিং ব্যাটসম্যান বলেন।


সবার প্রথমে তাঁকে সুনীল নারাইন এবং অ্যাডাম গিলক্রিস্টের মধ্যে থেকে বেছে নিতে বলা হয়। বিরাট তখন গিলক্রিস্টকে বেছে নেন, তারপর ট্র্যাভিস হেডকে। তিনি হেডকে উপেক্ষা করে বীরেন্দ্র সেহওয়াগকে বেছে নেন। এরপর, আরও অনেক নাম উঠে আসে, কিন্তু কোহলি সেহওয়াগের নামই নিতে থাকেন। তবে, যখন ক্রিস গেইলের নাম সামনে আসে, তখন তিনি সেহওয়াগের সঙ্গ ছেড়ে দেন। এমনকি বিরাট টি-টোয়েন্টিতে সেহওয়াগকে শচীন টেন্ডুলকারের চেয়েও ভালো ওপেনিং ব্যাটসম্যান বলেন।



সব শেষে বিরাট কোহলিকে ক্রিস গেইল এবং রোহিত শর্মার মধ্যে একজনকে বেছে নিতে হয়। টি-টোয়েন্টিতে সেরা ওপেনিং ব্যাটসম্যানের জন্য তিনি রোহিত শর্মাকে উপেক্ষা করে ক্রিস গেইলকে বেছে নেন।


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনার হিসেবে রোহিত শর্মা এবং ক্রিস গেইলের পরিসংখ্যানের তুলনা করলে, রোহিত অনেক এগিয়ে। তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারে, রোহিত ভারতের হয়ে ১২৪টি ম্যাচে ওপেনিং করে ৩২.৬১ গড়ে ৩৭৫০ রান করেছেন এবং তাঁর স্ট্রাইক রেট ১৪৩.০২। অন্যদিকে গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার হিসেবে ৫৯ টি-টোয়েন্টি ম্যাচে ৩১.৩২ গড়ে ১৬৬০ রান করেছেন এবং তাঁর স্ট্রাইক রেট ১৪১.৭৬।

No comments:

Post a Comment

Post Top Ad