‘পরিণীতা’র পারুলের প্রশংসায় পঞ্চমুখ অন্বেষা! কী বললেন জানুন! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 2, 2026

‘পরিণীতা’র পারুলের প্রশংসায় পঞ্চমুখ অন্বেষা! কী বললেন জানুন!



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২ মার্চ : অভিনেত্রী অন্বেষা হাজরা টেলি দুনিয়ায় এক জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে আনন্দী ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে এই পথ যদি না শেষ হয়, চুন্নি পান্না ধারাবাহিকে অভিনয় করেছেন।


এই অভিনেত্রীর অভিনয় দক্ষতা সকলের কাছেই প্রশংসিত। তবে জানেন কি অভিনয় গুণ থাকলেও এক সময় কর্মজীবনে অনেক অপমানিত হতে হয়েছে তাকে। সেই প্রসঙ্গেই একবার এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন অন্বেষা।


বহু চরিত্রে থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। কাজে ঢোকার পর তাকে বের করে দেওয়া হয়েছে। প্রচুর কেঁদেছেন অন্বেষা তবে মানসিক ভাবে ভেঙে পড়েনি। কারণ তার মধ্যে প্রবল জেদ ছিল ঘুরে দাঁড়ানোর। আর নিজের বিশ্বাসেই আজ দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অন্বেষা।


এই মুহূর্তে টিভির পর্দায় রমরমিয়ে চলছে পরিণীতা ধারাবাহিক। প্রথম ধারাবাহিকেই পারুল চরিত্রে বাজিমাত করে চলেছেন অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি। পারুল-রায়ানের জুটি এখন পর্দায় হিট। শুধু দর্শক নয়, ঈশানীতে মুগ্ধ অভিনেত্রী অন্বেষা হাজরাও।  যিনি এখন ছোটপর্দায় আনন্দি নামেই পরিচিত।



একসময় ধারাবাহিকে পারুল ওরফে ঈশানীর একটি নাচের ভিডিও পোস্ট করে অন্বেষা লেখেন, “ট্যালেন্টেড, পরিশ্রমী আর কি কি বলবো জানি না ঈশানী আমি তোকে দেখি মন্ত্র মুগ্ধের মতন দেখি।”


‘অনেক অনেক বড় হও ঈশানী সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়বে তোর, তুইও কালের নিয়মে সিনিয়র হবি…আমি তো ভগবান নই যে তোকে আশীর্বাদ করবো তবে আমি মন থেকে চাই তুই এমন একজন সিনিয়র অভিনেত্রী হয়ে ওঠ যাকে সব্বাই আইডিওলাইজ করবে, আর তুই হবিও আরো অনেক কিছু, ভালো থাক, সুস্থ থাক।’


অন্বেষার পোস্টে সহমত জানিয়েছেন নেটিজেনরা। এমনকি ধারাবাহিকে পারুলের অভিনয়ের প্রশংসাও জানান দর্শকমহল।


No comments:

Post a Comment

Post Top Ad