ভোটের দিনেই রণক্ষেত্র কুমারগঞ্জ! বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, ভাঙচুর গাড়ি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

ভোটের দিনেই রণক্ষেত্র কুমারগঞ্জ! বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, ভাঙচুর গাড়ি


 কুমারগঞ্জে ভোটের দিনেই সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশের সামনেই তাঁকে ঘিরে ধরে কিল, চড় ও ঘুষি মারা হয়। পাশাপাশি তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে, যখন বিভিন্ন বুথ ঘুরে ভোটের পরিস্থিতি খতিয়ে দেখছিলেন শুভেন্দু সরকার। বানিহারী উচ্চ বিদ্যালয়ের বুথে গিয়ে তিনি অভিযোগ তোলেন, তাঁর পোলিং এজেন্টকে ভেতরে বসতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ ঘিরেই শুরু হয় উত্তেজনা।

শাসক দলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ থাকা সত্ত্বেও বিজেপি প্রার্থী নিজেই বুথের সামনে গিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করেন। তাঁদের অভিযোগ, পোলিং এজেন্ট বসাতে না পেরে তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করেন এবং সাধারণ মানুষকে উসকে দেন। উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ জানায় বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে শুভেন্দু সরকারের অভিযোগ, পরিকল্পিতভাবে একদল দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে এবং পুলিশের উপস্থিতিতেই তাঁকে মারধর করা হয়। তিনি আরও জানান, তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ছিল না।

এদিকে, আরেকটি ঘটনায় লাভপুরে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এক নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে। সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যদিও শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

No comments:

Post a Comment

Post Top Ad