ভোটকেন্দ্রের অদূরে টাকা বিলি! নিশীথ প্রামাণিকে ঘিরে বিক্ষোভ, 'স্ট্রিট ডগস' কটাক্ষ বিজেপি প্রার্থীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

ভোটকেন্দ্রের অদূরে টাকা বিলি! নিশীথ প্রামাণিকে ঘিরে বিক্ষোভ, 'স্ট্রিট ডগস' কটাক্ষ বিজেপি প্রার্থীর


কোচবিহার: রাজ্যের প্রথম দফা নির্বাচনে জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। কোথাও আক্রান্ত বিজেপি প্রার্থী, কোথাও আবার শাসক দলের প্রার্থীকে ঘিরে চোর স্লোগান। কোথাও আবার হাতাহাতি-ধস্তাধস্তিতে জড়াল শাসক-বিরোধী দলগুলো। কোচবিহারের ঘোকসাডাঙার চা বাগানে টাকা বিলির অভিযোগ ঘিরে উত্তেজনা। মাথাভাঙার তৃণমূল প্রার্থী নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। সেই একই জায়গায় সেই সময় উপস্থিত ছিলেন মাথাভাঙার তৃণমূল প্রার্থী সাবলু বর্মণও। ঘটনা ৪৭-৪৮ বুথের।


মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় প্রার্থীর নেতৃত্বে নিশীথ প্রামাণিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।


তৃণমূল প্রার্থী বলেন, 'এখানে নির্বাচন হচ্ছে সুষ্ঠু ভাবে আর ৫০ মিটার দূরে মাঠে টাকা বিছিয়ে মানুষকে প্ররোচিত করছেন, প্রলোভন দেখাচ্ছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।' তিনি বলেন, 'আসলে ভয় ধরে গেছে, হেরে যাচ্ছেন। তাই এরকম করছেন।' তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন কি এসব দেখছে না? না নিশীথ প্রামাণিককে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে!' তাঁর দাবী, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করুক।' 


তৃণমূল প্রার্থী বলেন, 'যতই টাকা বিলান, এখানকার মানুষ তাঁকে ভোট দেবেন না। মানুষ তাকে নির্লজ্জ কানকাটা বলছেন।'


অন্যদিকে মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকও এই ঘটনায় মুখ খুলেছেন। তিনি বলেন, 'আমি একটা বুথে সারাদিন থাকতে পারি এটা আমার অধিকার।' তাঁর পাল্টা অভিযোগ, প্রতিবার পরিকল্পনা করে সাধারণ মানুষকে প্ররোচিত করে এখানে বিজেপিকে হারানোর চেষ্টা হয়। তিনি বলেন, 'এবারে ওদের এই পরিকল্পনা আমি ধরে ফেলেছি। তাই সমস্ত জারিজুরি শেষ হয়ে গেছে।‌'


তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেন তিনি। নিশীথ প্রামাণিক বলেন, "তৃণমূলের তো এমন প্রার্থী যিনি নিজের স্ত্রীর পেটে লাথি দিয়ে গর্ভস্থ সন্তানকে পঙ্গু বানিয়ে দিয়েছেন। এটা আমার নয়, ওনার স্ত্রীর কথা। তাঁদের কি মানসিকতা থাকতে পারে! 'দে আর লাইক স্ট্রিট ডগস'। এখানে এসে ঘেউঘেউ করছেন।"


নিশীথের কথায়, 'আমি বলে দিয়েছি পুলিশকে, যতক্ষণ এদের স্লোগান চলবে, ততক্ষণ যাব না। স্লোগান বন্ধ হবে, আমি আরামসে সামনে দিয়ে বুক উঁচু করে যাব। তারপরও যদি পিছন থেকে কেউ একটা স্লোগান দেয়, আমি আবার ঘুরে আসব।"

No comments:

Post a Comment

Post Top Ad