দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 22, 2026

দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২২ এপ্রিল : সেলেবপাড়ায় খুশির হাওয়া। এবার দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা করলেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি অভিনব ভিডিওর মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। একটি ভ্লগ শেয়ার করেছেন অভিনেত্রী, সেখানে দেখা যাচ্ছে, হাতে ‘প্রেগন্যান্সি কিট’ নিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। মা হওয়ার অনাবিল আনন্দ আর গ্ল্যামার তার চোখেমুখে স্পষ্ট।


২০২০ সালে অভিনেতা কুণাল ভার্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। ওই বছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভ-এর জন্ম হয়। এবার বড় দাদা হিসেবে প্রোমোশন হতে চলেছে খুদে কৃষিভের।


প্রথম সন্তানের ৬ বছর পর ফের গর্ভবতী হওয়ার খবরে আনন্দে ভরপুর অভিনেত্রীর পরিবার। দ্বিতীয় সন্তান আসার ঝলক পোস্ট করে পূজা জানান, এটা তাঁদের কাছে আশীর্বাদসম, জীবনের একটা নতুন অধ্যায়। এদিন এই ভ্লগে পূজা এবং কুণাল দেখিয়েছে যে তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পরিবার কীভাবে তাঁদের পাশে রয়েছেন, সহ সমস্তটাই। একই সঙ্গে ঘুরিয়ে দেখান তাঁদের মুম্বইয়ের বাড়িটিও।


এই সুখবর সামনে আসতেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে দারুণ উচ্ছ্বসিত পূজা ব্যানার্জি।


কলকাতার মেয়ে পূজা টলিউডের পাশাপাশি বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমাতেও অত্যন্ত পরিচিত নাম। তাঁর এই বিশেষ দিনে টলি-বলি দুই ইন্ডাস্ট্রির তারকারাই তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।


No comments:

Post a Comment

Post Top Ad