বিনোদন ডেস্ক, ২১ এপ্রিল ২০২৬: শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সুদীপ সরকার। সোমবার একটি নতুন ধারাবাহিকের শুটিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থ হওয়ার আগের দিন থেকে তিনি জ্বরে ভুগছিলেন, শরীর দুর্বল ছিলই। এর ওপর অতিরিক্ত গরম। সবমিলিয়ে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে, সুদীপকে হাসপাতালে ভর্তি করতে হয়।
এখন কেমন আছেন অভিনেতা? এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে সুদীপের স্ত্রী অনিন্দিতা রায়চৌধুরী জানিয়েছেন, আপাতত হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন সুদীপ। তবে, আগের থেকে শরীর অনেকটাই সুস্থ। বেশ কিছু টেস্ট করাতে হবে অভিনেতাকে। তবে হাসপাতাল থেকে খুব শীঘ্রই তিনি বাড়ি ফিরে আসবেন বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী। জানা গিয়েছে, প্রচণ্ড গরম এবং সম্ভবত খাবার থেকেই শুরু হয় সমস্যা।
উল্লেখ্য, ছোটপর্দার দাপুটে খলনায়ক সুদীপ। একের পর এক খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 'ফুলকি' ধারাবাহিকে সুদীপের 'রুদ্র' চরিত্র বিপুল জনপ্রিয়তা পায়। পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের সহকারী হিসাবে কাজ করেছেন এখানে 'আকাশ নীল' ধারাবাহিকে। ফুলকি' শেষ হয়ে যাওয়ার পরে অবশ্য পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন কিছুদিন। মেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন।
এখন আবার নতুন ভাবে ছোটপর্দায় দেখা যাচ্ছে তাঁকে। বর্তমানে স্টার জলসার 'গঙ্গা' ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায় সুদীপকে। আপাতত অসুস্থতার কারণে বেশ কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন তারপর ফিরে আসবেন কাজে। অভিনেতার সুস্থ হয়ে ওঠার কামনা করছেন তাঁর অনুরাগীরা।
অনিন্দিতা রায়চৌধুরীর সঙ্গে ২০২২ সালের ২৬ জানুয়ারি ভালোবেসে সাত পাকে বাঁধা পড়েন সুদীপ সরকার। একদম ছিমছাম ভাবে অনুষ্ঠান সেরেছিলেন। গত বছর মার্চ মাসে বাবা-মা হয়েছেন সুদীপ-অনিন্দিতা।

No comments:
Post a Comment