অবশেষে বাংলা সিরিয়ালে ফিরছেন আদৃত রায়! জুটি বাঁধবেন এই জনপ্রিয় নায়িকার সঙ্গে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 17, 2026

অবশেষে বাংলা সিরিয়ালে ফিরছেন আদৃত রায়! জুটি বাঁধবেন এই জনপ্রিয় নায়িকার সঙ্গে



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৭ এপ্রিল : জি বাংলার সুপারহিট ধারাবাহিক মিঠাই শেষ হয়ে তিন বছর পার হয়ে গেছে। মিঠাই চলাকালীনই খবর এসেছিল, নায়ক ও নায়িকা অর্থাৎ আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডুর মধ্যে নাকি বনিবনা হচ্ছে না। আদৌ কতটা সত্যি এর পিছনে? আড়াই বছর একসঙ্গে কাজ করেছেন, অথচ বন্ধু নন এই দুই তারকা।


বেশকিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ছোটপর্দায় ফিরবেন সকলের প্রিয় উচ্ছেবাবু ওরফে অভিনেতা আদৃত রায়। অবশেষে জল্পনার অবসান, খুব শীঘ্রই বাংলা সিরিয়ালে নতুন চমক নিয়ে ফিরছেন আদৃত। সূত্রের খবর, স্টার জলসার পর্দায় আস্তে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। যার হাত ধরেই নায়ক হয়ে ফিরবেন আদৃত।



এখানেই শেষ নয়, নতুন ধারাবাহিক ঘিরে রয়েছে আর চমক। আদৃতের সঙ্গে জুটি বেধে পর্দায় ফিরবেন জনপ্রিয় নায়িকা। দু’দিন আগেই নাকি এই নতুন জুটির লুক সেট হয়েছে। এখনও পর্যন্ত ধারাবাহিকের নাম কিংবা গল্পের বিষয়ে কিছুই জানা যায়নি।


শোনা যাচ্ছে, আসন্ন একটি ধারাবাহিকে অভিনেতা আদৃত রায়ের সঙ্গে জুটি বাঁধবেন সুস্মিতা দে। ধারাবাহিক প্রসঙ্গে সুস্মিতা বলেন, “আমি এই নতুন কাজ প্রসঙ্গে এখনই কিছু বলতে পারব না। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কিছু হলে অবশ্যই জানাব।”


অভিনেতাকে শেষ বার দর্শক দেখেছিল ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। সেই কাহিনিতে অভিনেত্রী পারিজাত চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন আদৃত। এ বার সুস্মিতার সঙ্গে নায়কের জুটি দর্শকের কেমন লাগে সেটাই জানার।



No comments:

Post a Comment

Post Top Ad