'সরকার পরিবর্তন হবে', ভোট দিয়েই সুর‌ চড়ালেন দিলীপ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

'সরকার পরিবর্তন হবে', ভোট দিয়েই সুর‌ চড়ালেন দিলীপ


খড়গপুর: 'সরকার পরিবর্তন হবে', ভোট দিয়েই সুর‌ চড়ালেন দিলীপ। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করেন তিনি। বৃহস্পতিবার খড়গপুরের সেরসা স্টেডিয়ামে ভোট দিলেন খড়গপুর সদর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোট দিয়ে বেরিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। 


এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ, 'ভোট দিলাম। খুব শান্তিপূর্ণ-সুন্দর জায়গা। ভালোভাবে ভোট হচ্ছে। আমার মনে হয় খড়গপুর সারা পশ্চিমবাংলায় এভাবেই শান্তিপূর্ণ ভোট হবে।' তিনি এও বলেন, 'বিজেপিরই পরিবেশ রয়েছে। জনগণ খুলে ভোট দেবেন। সরকার পরিবর্তন হবে এবং নতুন সরকার হবে।' দিলীপ ঘোষ বলেন, 'সহিংসতার কোনও খবর মেলেনি। শুধু চারটা এভিএম খারাপের খবর পেয়েছি।'


সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নিরাপত্তা তো লোকে চায়। কারণ ভোটের সময় গন্ডগোল হয়। এটা আজ নয়, ৫০ বছর ধরে চলছে। সেখানে নির্বাচন কমিশন খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে; দু'দফায় ভোট করা শান্তিপূর্ণভাবে।' তাঁর দাবী, প্রচারের সময় সেভাবে হিংসা হয়নি। তবে যারা উত্তেজনা ছড়াচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। 


তিনি বলেন, 'দাঁতনে একটা বড় ঘটনা ঘটেছে সংখ্যালঘু এলাকায়। বহু কর্মীকে আহত করা হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের প্রার্থী অজিত জানার হাত ভেঙেছে। এছাড়া খুব বেশি গন্ডগোল কিছু হয়নি।' দিলীপ ঘোষ এও বলেন, 'সাধারণ মানুষ খুব শান্তিতে হাসিমুখে ভোট দিতে যাচ্ছেন।'


এসআইআর ও নারী সংরক্ষণ বিল নিয়েও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী বলেন, 'এসআইআর নিয়ে শুধু বাংলাতেই ইস্যু। মহিলা সংরক্ষণ বিলও একটা ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন। এর জন্য ব্যক্তিগত ইস্যু আনছেন যে, তাঁকে কেউ মারার চেষ্টা করছেন। তিনি মহিলা।'


তিনি আরও বলেন, 'মাছ-ভাত বাঙালি পাবেন কিনা সেই প্রশ্ন উঠছে। যেখানে আমরা সৃষ্টির শুরু থেকে মাছ-ভাত খাচ্ছি। কিন্তু ধানচাষি, মৎস্যচাষী সবচেয়ে দুর্বল এখানে। ঠিকমতো মাছ চাষ, উৎপাদন হয় না, আমরা অন্ধ্র থেকে আনি। বাংলায় বিজেপি এলে সব পর্যাপ্ত হয়ে যাবে।' 


পাশাপাশি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিলীপ বলেন, 'খড়গপুরে বিজেপি সব সময় জেতে। এবার জয় নয়,‌শুধু মার্জিন বাড়ানো আমাদের লক্ষ্য।'

No comments:

Post a Comment

Post Top Ad