প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৬ এপ্রিল : বাংলা টেলিভিশনের একজন সুদক্ষ অভিনেত্রী হলেন শাশ্বতী গুহঠাকুরতা। স্টার জলসা থেকে জি-বাংলায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বকুল কথা, ইচ্ছে পুতুল সহ আরও একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন।
পুরনো যুগের অভিনেত্রী হলেও নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে কাজ করছেন। নতুন প্রজন্মের সাথে কাজ নিয়ে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন।
এর আগে অনেকেই বলছেন নতুন প্রজন্মের সাথে পুরনো প্রজন্মের অভিনেত্রীদের কাজ করতে সমস্যা হয় কারণ নতুন প্রজন্ম সিনিয়রদের সম্মান জানাতে পারে না। এই প্রসঙ্গে শাশ্বতী বলেন, ‘হতে পারে হয়তো ফিট করে না। দিনের শেষে গিয়ে আমাকে মনে রাখতে হবে জনগণ কি চাইছে। যদি জনগণ মনে করেন সত্যি আমরা পুরোনো হয়ে গেছি। সত্যি আমাদের আর মানায় না, আমরা ফিট করি না আর তাহলে আমারা ফিট করি না। আমাদের এবারে থামা দরকার। আর যারা নতুন নতুন আসছেন যদি মনে হয় তারা ঠিক করছে তাহলে ওইটাই আমাদের মেনে নিতে হবে।’
একগুচ্ছ বাংলা সিরিয়ালে মা ছেলের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছেন অভিনেত্রী শাশ্বতী গুহঠাকুরতা ও ভাস্বর চট্টোপাধ্যায়। কিন্তু অনেকেই হয়ত জানেন না বাস্তব জীবনে তাদের সম্পর্কের সমীকরন টা ঠিক কেমন?
এই প্রসঙ্গে প্রশ্ন করতেই ভাস্বর জানালেন, শাশ্বতী তাঁর পিসির মেয়ে। বাস্তবে তারা ভাই-বোন। ভাস্বর বললেন, “আমরা ভাই-বোন। এটা অনেকেই জানেন না। রানিদি আমার থেকে অনেকটাই বড়। ধারাবাহিকে আমরা মা-ছেলের চরিত্রেই অভিনয় করেছি। সেটা নিয়ে আমরা মজাও করি।”
“দিদি আমার থেকে খোঁজখবরও নেন আমার বাবার। রানিদির মেয়ে আবার আমার থেকে একমাসের বড়। পর্দায় মা-ছেলে হলেও আমাদের দিদি-ভাইয়ের বন্ধুত্বটা কিন্তু খুবই সুন্দর।”
‘নানারঙের দিনগুলি’, ‘মোহনা’, ‘আস্থা’-সহ একগুচ্ছ ধারাবাহিকে মা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন তারা। আর অভিনয়ের সূত্রে তাদের যোগাযোগ অনেক নিবিড় হয়েছে।

No comments:
Post a Comment