ইভিএম খারাপ নিয়ে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ! জমায়েত সরাতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 29, 2026

ইভিএম খারাপ নিয়ে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ! জমায়েত সরাতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের

 


কলকাতা: ইভিএম খারাপ হওয়া ঘিরে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে হল কেন্দ্রীয় বাহিনীকে। এই ঘটনায় গ্ৰেফতার করা হয়েছে দু'জনকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে। 


জানা যায়, বালি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ডন বসকো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ের একটি বুথে ইভিএম বিকল হয়ে পড়ে। ঘটনা ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, মেশিনে ত্রুটির কারণে ভোটদান প্রক্রিয়া সময় মতো শুরু করা যায়নি। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা এবং মুহুর্তেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। একজন ভোটার জখম হয়েছেন। এই ঘটনায় দু'জনকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীও রয়েছে। জানা গিয়েছে, ১৫২, ১৫৩ ও ১৫৪ নম্বর বুথে গণ্ডগোল হয়েছে। 


এর পাশাপাশি মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের ১৯৫ নম্বর বুথেও ইভিএম-এ সমস্যা। প্রায় ঘন্টাখানেক বন্ধ ভোটগ্রহণ। বুথের সামনে ভোটারদের লম্বা লাইন।


অন্যদিকে জমায়েত সরাতে উত্তর ২৪ পরগনার আমডাঙায় লাঠি উঁচিয়ে পুলিশের তাড়া। এদিন বাইক নিয়ে বুথ এলাকায় জমায়েতের অভিযোগ ওঠে আমডাঙায়। এর পরেই সক্রিয় মোডে পুলিশ ও র‍্যাফ। জানা গিয়েছে, আমডাঙা খন্ডশর্করার ৮৯ নম্বর বুথে জমায়েত সরাতে রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ।


এছাড়াও সকালে শ্যামপুকুর কেন্দ্রের এক বুথের বাইরে অতিরিক্ত মানুষের জমায়েত দেখে ক্ষুব্ধ হয় পুলিশ। লাঠি উঁচিয়ে তেড়ে যান পুলিশ কর্মীরা। ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত নয় বলেও সতর্ক করা হয় পুলিশর তরফে।


উল্লেখ্য, দ্বিতীয় দফাতে বাংলায় সকাল ৯টা পর্যন্ত মোট ভোটের হার ১৮.৩৯ শতাংশ।

No comments:

Post a Comment

Post Top Ad