কলকাতা: প্রচণ্ড গরমের মধ্যেই তৈরি হল ঘূর্ণাবর্ত। এতে করে আমূল পরিবর্তন হতে চলেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তর-পূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা, যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। প্রখর সূর্যের তাপ আর শুকনো পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। জানিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি জেলায় জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আজ শুক্রবারও জেলায় জেলায় রয়েছে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। যদিও গরম এবং তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।
দক্ষিণে গরম ও অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি চরম থাকবে। বিকেলে কোথাও কোথাও বজ্রপাত-সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নীচের দিকের জেলায় গরম এবং অস্বস্তি থাকবে। সপ্তাহ শেষে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ও কালবৈশাখীর সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে রবি ও সোমবার কালবৈশাখী-সহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে, তীব্র গরমে হাঁসফাঁস দশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। তার মধ্যেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কালবৈশাখী ঝড়ও হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে গরমের অস্বস্তি থেকে মিলছে না রেহাই।
আজ শুক্রবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। একইসঙ্গে বিকেল বা সন্ধ্যার দিকে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি থাকবে ২৬ এপ্রিল। ২৫ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তির সতর্কবার্তা রয়েছে। গরম ও অস্বস্তির পর স্বস্তির বৃষ্টি মিলতে পারে রবিবার ২৬ এপ্রিল। তার আগে শনিবারেও বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও সেইসঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের জোড়ালো সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে।
আবার রবিবার থেকে বাংলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা জেলায় জেলায় জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গের দু জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী সঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে; দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত চলবে।

No comments:
Post a Comment