কমিশনের হস্তক্ষেপে কাটল জট! শেষমেষ ভোট দিলেন নন্দলাল বসুর নাতি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 24, 2026

কমিশনের হস্তক্ষেপে কাটল জট! শেষমেষ ভোট দিলেন নন্দলাল বসুর নাতি

 


বীরভূম: সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ভোট দিতে পারছিলেন না। বুথে গিয়েও ফিরে আসতে হয়েছিল চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেনকে। তবে, পরবর্তীতে কমিশনের হস্তক্ষেপে কাটল জট, বৃহস্পতিবার বিকেল ৫ পর তাঁরা ভোট দিলেন। 


জানা গিয়েছে, এদিন বেলার দিকে বোলপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ভোটার তালিকায় দু’জনেরই নাম নেই। ট্রাইব্যুনালের রায় এবং সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরেও ভোটকেন্দ্রে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয় নন্দলাল বসুর নাতি ও তাঁর স্ত্রীকে। প্রাথমিক ভাবে জানা যায়, নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেনকে ওই বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ভোটার তালিকায় দু’জনেরই নাম নেই। বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালে সেটির মুদ্রিত অংশ দিতে বলা হয়। সেটা করার পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি। অভিযোগ, তাঁদের বলা হয় সিউড়িতে জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। বৃদ্ধ দম্পতি বোলপুর থেকে আর সিউড়ি যাওয়ার ধকল নিতে চাননি। অগত্যা ভোট না-দিয়েই ফিরে যান তাঁরা।


খবরটি চাউর হতেই নড়েচড়ে শুরু হয় জোর চর্চা। নড়েচড়ে বসে নির্বাচন কমিশনও। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই খবর পৌঁছনো মাত্রই মহকুমা শাসকের দফতরে জরুরি বার্তা পাঠানো হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, “রিটার্নিং অফিসারের বোঝার ভুলের কারণেই এই দুর্ভাগ্যজনক হয়রানি হয়েছে।”দ্রুত ভুল সংশোধন করে ওই দম্পতিকে বিকেল ৫টার পর বুথে আসার অনুরোধ জানানো হয় এবং তাঁদের ভোট দেওয়ার সমস্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়।


শেষ পর্যন্ত কমিশনের হস্তক্ষেপে জট কাটে এবং বিকেল ৫টায় তাঁদের ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়। ভোটাধিকার ফিরে পাওয়ায় খুশি নন্দলাল বসুর পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad