একটা সময় অতিরিক্ত নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে টাকা চুরি করতেন, মুখ খুললেন সপ্তর্ষি মৌলিক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 22, 2026

একটা সময় অতিরিক্ত নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে টাকা চুরি করতেন, মুখ খুললেন সপ্তর্ষি মৌলিক



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ এপ্রিল : ভালবাসার যে কোন বয়স হয় না তার অন্যতম উদাহরণ টলিপাড়ার মিষ্টি জুটি সোহিনী সেনগুপ্ত ও সপ্তর্ষি মৌলিক। দেখতে দেখতে বিয়ের ১৩ বছর পার করে ফেলেছেন দুজনে। ২০১৩ সালে ‘নাচনী’ নাটকটা করার সময় সপ্তর্ষির সঙ্গে বন্ধুত্ব সোহিনীর। মাত্র তিন মাস প্রেম করার পরেই বিয়ে সারেন তারা।



টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ সপ্তর্ষি মৌলিক। একটা সময় ছোটপর্দায় ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ডিংকা চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক ভালোবাসা পান অভিনেতা। পেশাদার জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের রসায়ন প্রায়ই চর্চার কেন্দ্রে থাকে। সম্প্রতি সপ্তর্ষির মুখে তার অন্ধকার জীবনের গল্প শুনতেই রীতিমত অবাক নেটিজেন।



অতীতে একটা সময় ড্রাগস আসক্তিতে জড়িয়েছিলেন তিনি। নেশার জালে এমনভাবে এমনভাবে জড়িয়ে পড়েছিলেন যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এমনকি নিজের ঠাম্মার চিকিৎসার জন্য রাখা টাকা চুরি করে তিনি নেশার সামগ্রী কিনেছিলেন। নেশার জন্য টাকা চুরি পর্যন্ত করতে হয়েছে তাকে। কারন তার কাছে জীবনের সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়ার সহজ উপায় ছিল এটা।


একটা সময় নেশা ছাড়ার সিদ্ধান্তও নেন সপ্তর্ষি। তবে সেই অবস্থা থেকে বেরিয়ে আসা সহজ ছিল না তার কাছে। নিজের ইচ্ছাশক্তি ও থিয়েটারের প্রতি ভালবাসা তাকে নতুন করে বাচার পথ দেখায়।



একদিকে যেমন অভিনেতার অকপট স্বীকারোক্তি নেটিজেনদের চমকে দিয়েছে তেমনি তার এই সত্যকে গ্রহণ করার মানসিকতা অনেকের কাছে প্রশংসিত হয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad