তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা! দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়েও তল্লাশি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 17, 2026

তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা! দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়েও তল্লাশি

 


কলকাতা: ভোট আবহে তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা। শুক্রবার সাতসকালে রাসবিহারীর বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতরের তল্লাশি অভিযান। প্রার্থীর মনোহরপুকুর রোডের বাড়িতে সাতসকালে পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। অপর দলটি পৌঁছয় তাঁর নির্বাচনী কার্যালয়ে। তৃণমূল প্রার্থীর বাড়ি ও নির্বাচনী কার্যালয়ের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়ন রয়েছেন। ভোটের মুখে শাসক দলের প্রার্থীর বাড়িতে আয়করের হানায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।


কি কারণে আয়কর দফতরের এই হানা, তা প্রথমিক ভাবে স্পষ্ট নয়। তবে, সম্প্রতি অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রাসবিহারীর বিদায়ী বিধায়ককে একাধিকবার তলব করেছে। জমি দখল সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ইডি ডেকে পাঠিয়েছিল। কোটি কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশীষ কুমারকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যেই। 



এরই মাঝে শুক্রবার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে আয়কর হানা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ‌ দেবাশিসের বিপরীতে স্বপন দাশগুপ্তকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।‌ 


মতিলাল নেহরু রোডের দলীয় কার্যালয়ের উপরের বোর্ডে দেবাশিস কুমারের নাম লেখা রয়েছে। এটি তাঁর ওয়ার্ডের মধ্যে হলেও বিধানসভা কেন্দ্র হিসাবে বালিগঞ্জের মধ্যে পড়ে। তৃণমূল কর্মীদের দাবী, এই দলীয় কার্যালয় থেকেই বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। সেখানে তল্লাশির খবর পেয়েই তৃণমূল কর্মীরা জড়ো হন। বিজেপি প্রার্থী স্বপনের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন তাঁরা। ফাইল চুরি'র অভিযোগ তুলতে থাকেন। 'ফাইল চুরি হচ্ছে কেন স্বপন দাশগুপ্ত জবাব দাও', স্লোগান ওঠে। 


উল্লেখ্য, এপ্রিলের শুরু থেকে এখনও পর্যন্ত অন্তত তিন বার তৃণমূল নেতাকে ইডি তলব করেছে। প্রথমে ১লা এপ্রিল, তার পরে ৩রা এপ্রিল এবং এরপর ৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তাঁকে ডাকা হয়। ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন দেবাশিস। যদিও সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অবশ্য বিশেষ কোনও মন্তব্য করতে চাননি তিনি। শুধু বলেছিলেন, যা বলার দলই বলবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের যে কোনও প্রভাব নির্বাচনে পড়বে না, সে বিষয়েও বিধায়ক আত্মবিশ্বাসী।

No comments:

Post a Comment

Post Top Ad