বিশ্বাসের ভয়ঙ্কর মূল্য! প্রতিবেশী যুবকের লালসার শিকার ছোট্ট শিশু - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 28, 2026

বিশ্বাসের ভয়ঙ্কর মূল্য! প্রতিবেশী যুবকের লালসার শিকার ছোট্ট শিশু


ন্যাশনাল ডেস্ক, ২৮ এপ্রিল ২০২৬: নিরাপদ আশ্রয় ভেবে প্রতিবেশী যুবকের কাছে নিজের ছোট্ট মেয়েকে রেখে গিয়েছিলেন মা। কিন্তু সেই বিশ্বাসের যে এমন ভয়ঙ্কর পরিণতি হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। প্রতিবেশী ওই যুবকের লালসার শিকার হয় শিশুকন্যাটি। আক্রান্ত শিশুটির বয়স মাত্র ৪ বছর। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের অভানপুর থানা এলাকার অন্তর্গত খোলাগাঁওতে ঘটেছে এই নক্ক্যারজনক ঘটনাটি। ঘটনা প্রকাশ্যে আসতেই সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।‌ অভিযোগ, ২০ বছর বয়সী ওই যুবক তার নিজের পাড়াতেই বসবাসকারী চার বছর বয়সী ওই শিশুকন্যাকে যৌন নির্যাতন করেছে। পুলিশ এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন শিশুটির মা কিছু কাজের জন্য পোস্ট অফিসে গিয়েছিলেন। বাইরের প্রচণ্ড গরমের কারণে, মা তার মেয়েকে নিরাপদ ভেবে এক প্রতিবেশীর বাড়িতে রেখে যান। এদিকে, এই নির্জনতার সুযোগ নিয়ে ২০ বছর বয়সী রাহুল তারখ নামে ওই প্রতিবেশী যুবক, শিশুটির সঙ্গে এই নৃশংস কাজটি করে।


অভানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সত্যেন্দ্র শ্যাম ঘটনাটি নিশ্চিত করে জানান যে, খোলাগাঁও গ্রাম থেকে ধর্ষণের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ দল সক্রিয় করা হয়। তিনি বলেন, "অভিযুক্ত রাহুল তারখকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিশুটিকে রোদ থেকে বাঁচাতে তার মা এক প্রতিবেশীর বাড়িতে রেখে গিয়েছিলেন। এই বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।"


এদিকে এই জঘন্য ঘটনার পর খোলগাঁও সহ সমগ্র অভানপুর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবী জানিয়েছেন। বর্তমানে, পুলিশ আক্রান্ত শিশুকে চিকিৎসাসেবা দিচ্ছে এবং অভিযুক্তের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।

No comments:

Post a Comment

Post Top Ad