প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ এপ্রিল : আচমকাই অসুস্থ মিঠুন চক্রবর্তী। মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মিত্রের সমর্থনে রোডশো চলছিল। রোডশোয়ের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বহরমপুর গান্ধী কলোনি সার্কিট হাউসের সামনে থেকে বিজেপির রোডশো শুরু হয়েছিল। মিছিল নতুন বাজার এলাকায় পৌঁছোনোর পরেই অস্বস্তি বোধ করতে থাকেন মিঠুন।
সাতসকালে মেজাজ চড়া ছিল। কিন্তু বেলা গড়াতেই সেই তেজ ফিকে হল মহাগুরুর। মুর্শিদাবাদের বহরমপুরে প্রচারের ময়দানে নেমেছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু রোড শো শেষ হওয়ার আগেই ছন্দপতন। মাঝপথেই অসুস্থ বোধ করায় প্রচার ছেড়ে তড়িঘড়ি বিশ্রাম নিতে চলে গেলেন ‘এমএলএ ফাটাকেষ্ট’।
বৃহস্পতিবার সকালে ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, বৃহস্পতিবার বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রের সমর্থনে এক বিশাল রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। হুডখোলা জিপে চড়ে জনসংযোগ করছিলেন মিঠুন। মিছিলে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। কিন্তু মিছিল যখন নতুন বাজার এলাকায় পৌঁছোয়, তখনই অস্বস্তি বোধ করতে শুরু করেন মেগাস্টার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল গরমে ক্লান্তি এবং শারীরিক অস্বস্তির কারণে তিনি আর প্রচারে থাকতে পারেননি। তড়িঘড়ি তাঁকে গাড়ি থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামের জন্য নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পরিস্থিতি বেসামাল দেখে মিছিলের মাঝপথেই তাঁকে তড়িঘড়ি বিশ্রামের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে জানা যায় প্রবল গরমে ক্লান্তি এবং শারীরিক অস্বস্তির কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন। রোদের তাপ এবং ধুলোর কারণেই আচমকা প্রেশার কমা অথবা ডিহাইড্রেশনের সমস্যা হয়ে থাকতে পারে মহাগুরুর। আপাতত তিনি স্থিতিশীল বলেই খবর।
আর প্রচারে থাকতে পারেননি তিনি। ‘মহাগুরু’কে ছাড়াই এরপরে প্রচার শেষ করলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র।

No comments:
Post a Comment