বাংলার ভোটারদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, সকাল-সকাল কী কী বললেন মোদী? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

বাংলার ভোটারদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, সকাল-সকাল কী কী বললেন মোদী?


কলকাতা: রাজ্যে প্রথম দফা ভোট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট। আর শুরুতেই ভোটারদের উৎসাহিত করতে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর। বাংলাতে এক্স পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলা ভোটারদের উদ্দেশ্যেও আলাদা করে বার্তা। তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।'



বাংলার পাশাপাশি এদিন তামিলনাড়ুতেও ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। তামিলনাড়ুতে সব আসনে এক দফায় ভোটগ্রহণ হচ্ছে। বিজেপি দুই রাজ্যেই ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এদিকে, পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি। তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের পক্ষে ক্ষমতায় ফেরা সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।


উভয় রাজ্যে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। রাজ্যের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে নির্বাচনের প্রথম পর্বে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৪৪,৩৭৬টি বুথে ৩.৬০ কোটিরও বেশি ভোটার তাদের ভোট দেবেন। এদের মধ্যে রয়েছেন ১.৮৪ কোটি পুরুষ, ১.৭৫ কোটি মহিলা এবং ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। প্রথম দফার ভোটে ৯ থেকে ১০ হাজারট স্পর্শকাতর বুথ রয়েছে। বিধানসভা ভোটের প্রথম দফায় দায়িত্বে রয়েছেন ৫ লক্ষ ভোটকর্মী। 

No comments:

Post a Comment

Post Top Ad