তেজ বাড়ছে সূর্যের, বৃষ্টির দেখা নেই দক্ষিণে! সপ্তাহান্তে কি পরিবর্তন হবে আবহাওয়া? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 22, 2026

তেজ বাড়ছে সূর্যের, বৃষ্টির দেখা নেই দক্ষিণে! সপ্তাহান্তে কি পরিবর্তন হবে আবহাওয়া?


কলকাতা: একদিকে উত্তরবঙ্গ ভিজছে বৃষ্টিতে, অন্যদিকে গরমে হাঁসফাঁস দক্ষিণের মানুষজন। সূর্য যেন তেজ বাড়িয়েই চলেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদের তেজের সঙ্গেই রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েক দিন। তবে, ৪ জেলায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


দক্ষিণবঙ্গে বাড়ছে গরম। কার্যত নাজেহাল দশা সেখানে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি মধ্যে রয়েছে কলকাতাও। ২৬ এপ্রিল থেকে কলকাতা, হাওড়া, হুগলি সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়া আজ, ২২ এপ্রিল দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস।


আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরমের দাপট থাকবে তীব্র। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির আশেপাশে। দক্ষিণের একাধিক জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস; পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে সপ্তাহান্তে বৃষ্টির আশা দেখা যাচ্ছে। 


আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ছয় থেকে সাতদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে মালদাতে। উত্তরের জেলাগুলোতে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে এখানে তাপের প্রভাব তেমন পড়েনি। আবহাওয়া এখানে বেশ ঠাণ্ডা।

No comments:

Post a Comment

Post Top Ad