বড় বিপত্তি! জি-বাংলার আসন্ন মেগা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’নিয়ে বড় সিদ্ধান্ত চ্যানেলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 18, 2026

বড় বিপত্তি! জি-বাংলার আসন্ন মেগা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’নিয়ে বড় সিদ্ধান্ত চ্যানেলের



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ এপ্রিল : জি-বাংলায় আসছে ফের আরও এক নতুন মেগা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-র। কোন স্লটে আসবে এখনো জানা যায়নি। তবে এই ধারাবাহিকের হাত ধরে ফিরছেন জনপ্রিয় নায়ক-নায়িকারা।



আচমকাই পিছিয়ে গেল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের শুটিং। মার্চ মাসের শেষের দিকেই সামনে আসে আসন্ন নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। এরমধ্যেই টলিপাড়ার অন্দরের জল্পনা যে, প্রথম ঝলক সামনে এলেও, এখনও শুরু হয়নি শুটিং। অন্দরের কানাঘুষো, টাকাপয়সা সংক্রান্ত কোনও সমস্যার কারণেই নাকি শুটিং শুরু করা সম্ভব হয়নি। ঠিক কি এমন ঘটনা ঘটল?



সম্প্রতি এই বিষয়ে আসল সত্যি ফাঁস করলেন ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনীত সোমা বন্দ্যোপাধ্যায়। সোমা জানান, “হ্যাঁ, আমাদের শুটিং শুরু হয়নি এখনও। কিন্তু কোনও সমস্যার জন্য নয়। অনেক আউটডোর শুটিং রয়েছে। নির্বাচনের কারণে, অনেক জায়গায় শুটিংয়ের অনুমতি পাওয়া যাচ্ছে না। তা ছাড়া রাহুলের (অরুণোদয় বন্দ্যোপাধ্যায়) ঘটনার পরে যে ‘এসওপি’ (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি হওয়ার কথা, সেটাও এখনও হাতে এসে পৌঁছোয়নি। তাই এখনও শুটিং শুরু হয়নি। তবে এই মাসের শেষে ডেট দেওয়া হয়েছে। সম্ভবত তার মধ্যেই শুরু হয়ে যাবে ধারাবাহিকের শুটিং।”



প্রসঙ্গত, একেবারে অন্য স্বাদের গল্পে একাকী মায়ের কাহিনি ফুটে উথবে এই ধারাবাহিকে। বহু বছরের অভিনয়জীবনে কখনও পার্শ্বচরিত্রে আবার কখনও খলনায়িকা চরিত্রেই সোমাকে দেখতে অভ্যস্ত দর্শক। আজও তাকে মা সিরিয়ালের ‘হীরাম্মা’ হিসেবে মনে রেখেছে অভিনেত্রীকে।

No comments:

Post a Comment

Post Top Ad