অভিনেতার ছবি বিতর্কে জীতুর হয়ে মুখ খুললেন সুদীপা, পায়েল-মৌসুমিকে কড়া জবাব দিলেন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 18, 2026

অভিনেতার ছবি বিতর্কে জীতুর হয়ে মুখ খুললেন সুদীপা, পায়েল-মৌসুমিকে কড়া জবাব দিলেন



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ এপ্রিল : ফের শিরোনামে জিতু কমল। বিতর্ক যেন পিছু ছাড়ছেনা অভিনেতা। ৪ এপ্রিল প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিচারের পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন সকলে। জিতুও নিজের মতো প্রতীকী প্রতিবাদ জানান রাহুলের পাশাপাশি নিজের ছবিতেও মালা পড়ান। সেই প্রতিবাদ শুধু নিজের স্বার্থের জন্য ছিল না। ছিল ইন্ডাস্ট্রির সকলের জন্য যাতে আর কাউকে অবহেলা না সইতে হয়।



তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছিল। কিন্তু আবার বিতর্ক সৃষ্টি হল অভিনেত্রী পায়েল দে’র করা মন্তব্য ঘিরে। এতদিন পর আচমকাই ফেসবুক পোস্টে জিতুর সেই ছবি পোস্ট করে তিনি নাম না করেই গাছের তলায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেলে আসায় অভিযোগ জানায়। আর তারপরেই অভিনেতাকে নিয়ে শুরু বিতর্ক। পায়েল অভিযোগ আনে জিতু নিজের ছবি নিয়ে যায় কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেলে আসে। তবে অভিনেতা জানিয়েছে তিনি নিজের ছবি রাহুলদার ছবিও রেখে এসেছিলেন যাতে আর্টিস্ট ফোরামের চোখে পড়ে।

No comments:

Post a Comment

Post Top Ad