পাশে থাকার বার্তা, পাঁচ বছরের কাজের খতিয়ান দিলেন অদিতি মুন্সি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 14, 2026

পাশে থাকার বার্তা, পাঁচ বছরের কাজের খতিয়ান দিলেন অদিতি মুন্সি


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: রাজ্যে এবারে দুই দফায় নির্বাচন। প্রথম দফায় ২৩শে এপ্রিল ভোটগ্রহণ। নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। চতুর্থবার সরকার গড়তে মরিয়া রাজ্যের শাসক দল। প্রার্থীরাও সেই মতো কোমর বেঁধে নেমে পড়েছেন ভোটের প্রচারে। ভোট চাইবার পাশাপাশি নিজেদের কাজের খতিয়ান জনতার সামনে তুলে ধরছেন তাঁরা। এই আবহেই সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সী। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, '২০২১সালে এই কেন্দ্রের মানুষজন জয়ী করেছিলেন। ২০২১ থেকে ২০২৬- পাঁচটি বছর অনেক কাজ করার সুযোগ পেয়েছি। ১০০ শতাংশ কাজ না করতে পারলেও অনেক কাজ করা সম্ভব হয়েছে। 


পাঁচ বছরে কী কী করা সম্ভব হয়েছে, এদিন সেগুলো সকলের কাছে তুলে ধরেন তিনি। এর পাশাপাশি আগামী পাঁচ বছর কী কী কাজ করবেন সেগুলোও এদিন পুস্তক আকারে তুলে ধরেন অদিতি মুন্সি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ করেন। এই প্রসঙ্গে অদিতি মুন্সী বলেন, 'আমি একজন সংগীতশিল্পী ও সদ্য মা হয়েছি। ওনার অভিযোগের প্রসঙ্গে আমি কিছু জানি না, উনিই বলতে পারবেন।'


অদিতি বলেন, 'আমি সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে ধন্য। বিগত পাঁচ বছর ধরে এলাকার মানুষের জন্য সব রকম উন্নয়নমূলক কাজের চেষ্টা চালিয়েছি। আগামী দিনে ক্ষমতায় এলে আবারও তাঁদের জন্য কাজ করব, এলাকার মানুষের পাশে থাকব।'


এছাড়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেন তৃণমূল প্রার্থী। তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক কাজের কথা।

No comments:

Post a Comment

Post Top Ad