খোঁজ মিলল পরিচালক উৎসবের, ২৪ দিনের আকুল অপেক্ষার অবসান - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, April 26, 2026

খোঁজ মিলল পরিচালক উৎসবের, ২৪ দিনের আকুল অপেক্ষার অবসান


কলকাতা: ব্যাঙ্কের কাজে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। রীতিমতো ঝড় উঠেছিল সিনেপাড়ায়। তিনি কোথায় আছেন? কি করছেন? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল টলিপাড়া থেকে সাধারণ জনমানসে। ঠিক সেই সময় স্বস্তির খবর দিলেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ২৪ দিনের আকুল অপেক্ষার অবসান। জানা গিয়েছে, পরিচালক বর্তমানে তাঁর এক বন্ধুর আশ্রয়ে রয়েছেন। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে মৌপিয়া জানান, অবশেষে উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে।


রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে মৌপিয়া লেখেন, "উৎসবের খোঁজ পাওয়া গেছে। ও কলকাতার বাইরে এক বন্ধুর সঙ্গেরয়েছে। আমি তাঁকে কলকাতায় ফিরিয়ে আনতে সেখানে যাচ্ছি।" তবে উৎসব এতদিন কোথায় ছিলেন বা কেন নিখোঁজ হয়েছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা। 



তাঁর স্ত্রী পোস্টে লিখেছেন, "এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমি জানি না। অনুগ্রহ করে আমাকে কিছুটা সময় দিন। যখনই আমি বিস্তারিত জানতে পারব, আপনাদের জানাব।" তিনি আরও লেখেন, "যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সমর্থন করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। অনুগ্রহ করে আমাদের জন্য প্রার্থনা করবেন।"


পরিচালক-পত্নী সংবাদমাধ্যমে জানিয়েছেন, রবিবার সকালেই আনন্দপুর থানা থেকে তাঁর কাছে ফোন আসে এবং পুলিশ তাঁকে থানায় ডেকে পাঠায়। সেসময়েই এক পরিচিত ফোনে উৎসবের দিল্লীতে বন্ধুর বাড়িতে পৌঁছনোর খবর জানান। এরপর থানায় গিয়ে তিনি জানতে পারেন, লালবাজার থেকে আগেই আনন্দপুর থানায় খবর এসেছে এবং সেকারণেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।


চলতি মাসের ২ তারিখে ব্যাংকের কাজে গিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যান উৎসব মুখোপাধ্যায়। পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন সেকথা। 


তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা ২২ মিনিটে উৎসবের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন নাকি তিনি ব্যাঙ্কের ভিতরেই ছিলেন কিন্তু সেই কথোপকথনের কিছুক্ষণ পর থেকেই তাঁর ফোন সুইচড অফ পাওয়া যায় এবং তারপর আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি। এমনকি সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলেও পরিচালকের খোঁজ মেলেনি। 


পরিচালকের স্ত্রী এও জানান, উৎসব তাঁর প্রয়াত বাবার ফোন নিয়ে গিয়েছিলেন এবং তাঁর নিজের ফোনটি ছিল মৌপিয়ার কাছেই। পরিচালকের স্ত্রী এও জানিয়েছিলেন, অনেক দিন ধরেই সাইবার ক্রাইম সংক্রান্ত কিছু সমস্যা চলছিল। এই বিষয়টা নিয়ে চিন্তায় ছিলেন উৎসব। 


স্বামীর খোঁজে এরপর পুলিশের দ্বারস্থ হন মৌপিয়া। কিন্তু গত তিন সপ্তাহেও উৎসবের খোঁজ মেলেনি। শেষমেষ জানা গেল দিল্লীতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন তিনি। রবিবার সেখানে আচমকাই পৌঁছে যান পরিচালক কিন্তু এতদিন কোথায়-কীভাবে ছিলেন, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে দেখা করতে সোমবারেই দিল্লী যাচ্ছেন মৌপিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad