ইতালির ভেনিস শহরে আয়োজিত ভেনিস বিয়েনালে ডিনারে অম্বানি পরিবারের রাজকীয় উপস্থিতি নজর কাড়ে সবার। বিশেষ করে নীতা অম্বানির সাজ নিয়ে বিদেশি মিডিয়াতেও শুরু হয়েছে জোর চর্চা।
এই অনুষ্ঠানে নীতা অম্বানি আধুনিক গাউন নয়, বরং হাতে বোনা ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি পরে হাজির হন। প্রায় পাঁচ মাস ধরে দক্ষ কারিগরেরা এই শাড়িটি তৈরি করেছেন। শাড়ির সূক্ষ্ম নকশা ও ভারী বুননে ফুটে উঠেছে ভারতের প্রাচীন কারুশিল্পের সৌন্দর্য।
তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি সোনালি লেসের ব্লাউজ। আধুনিক ডিজাইনের এই ব্লাউজে ছিল গ্ল্যামারাস ছোঁয়া।
গয়নার মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর ‘রত্না রিভিয়ের’ নেকলেস। এতে বসানো ছিল বার্মিজ রুবি, কলম্বিয়ান এমেরাল্ড, সাদা ও হলুদ হিরে। জানা গেছে, এই সব মূল্যবান রত্ন নীতা অম্বানির ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া হয়েছিল। প্রতিটি রত্নকে নতুনভাবে কেটে নিখুঁত আকৃতি দেওয়া হয় যাতে পুরো নেকলেসটি আরও ঝলমলে দেখায়।
এর সঙ্গে তিনি পরেছিলেন আলাদা ডিজাইনের কানের দুল এবং হাতে নিয়েছিলেন টেম্পল আর্ট থেকে অনুপ্রাণিত একটি অ্যান্টিক ক্লাচ। সোনা ও রুবি দিয়ে সাজানো সেই ক্লাচ তাঁর গোটা সাজে ভারতীয় ঐতিহ্যের ছাপ আরও গাঢ় করে তোলে।

No comments:
Post a Comment