একুশের হিংসায় নিহত ৩২১ কর্মীর পরিবারকে চাকরির ঘোষণা শুভেন্দুর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 19, 2026

একুশের হিংসায় নিহত ৩২১ কর্মীর পরিবারকে চাকরির ঘোষণা শুভেন্দুর


 রাজ্যে সরকার গঠনের পর এবার একুশের ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসায় নিহত কর্মীদের পরিবারকে সহায়তার পথে হাঁটল বিজেপি। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় এক নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, সেই সময় নিহত ৩২১ জন বিজেপি কর্মীর পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি আক্রান্ত ও ঘরছাড়া কর্মীদের পুনর্বাসনের আশ্বাসও দেন তিনি।

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, একুশের বিধানসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলেন। নিহত কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই নিহতদের পরিবারের একজন সদস্যকে উপযুক্ত সরকারি চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এই ঘোষণার পর সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠে এসেছে। বিজেপির দাবি, বহু কর্মীকে ঘরছাড়া হতে হয়েছে, অনেকের বাড়ি ও ব্যবসায় হামলা চালানো হয়েছে এবং একাধিক কর্মী মিথ্যা মামলার মুখে পড়েছেন। এই পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আক্রান্ত কর্মীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ও সামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যাঁরা দীর্ঘদিন আতঙ্কে ছিলেন, তাঁদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলেও আশ্বাস দেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad