প্রচণ্ড তাপে শরীর থাকবে শীতল, বাড়িতেই বানিয়ে পান করুন নয়া ট্রেন্ড নারকেল লস্যি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 3, 2026

প্রচণ্ড তাপে শরীর থাকবে শীতল, বাড়িতেই বানিয়ে পান করুন নয়া ট্রেন্ড নারকেল লস্যি


বিনোদন ডেস্ক, ০৩ মে ২০২৬: গ্রীষ্মকাল এলেই ঠাণ্ডা পানীয়র চাহিদা বেড়ে যায়। এই সময় শরীর ঠাণ্ডা ও সতেজ রাখতে মানুষ নানা ধরণের পানীয় খুঁজতে শুরু করেন। মানুষ এই সময় সাধারণত লস্যি, শিকঞ্জি বা ঠাণ্ডাই বেছে নেন। কিন্তু বর্তমানে একটি নতুন ও স্বাস্থ্যকর বিকল্প দ্রুত জনপ্রিয়তা লাভ করছে আর এটা হল নারকেল লস্যি। স্বাদ ও স্বাস্থ্যের এক নিখুঁত মিশ্রণ হিসেবে বিবেচিত এই পানীয়টি এখন একটি ট্রেন্ডে পরিণত হচ্ছে। আপনি চাইলে সহজেই এটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। 


নারকেলে থাকা প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট তাৎক্ষণিক শক্তি জোগায় এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে, অন্যদিকে দই পেট ঠাণ্ডা রাখে ও হজমশক্তি বাড়ায়। এই কারণেই নারকেলের লস্যিকে 'গ্রীষ্মের সেরা পানীয়' বলা হয়। চলুন জেনে নেওয়া যাক এর রেসিপি।


উপকরণ

টাটকা দই – ১ কাপ

নারকেলের দুধ – ১/২ কাপ

চিনি বা মধু – ২-৩ চা চামচ

এলাচ গুঁড়ো – ১ চিমটি

বরফের টুকরো – ৪-৫টি

নারকেল কোড়া – ১ চা চামচ (সাজানোর জন্য)


পদ্ধতি -

নারকেল লস্যি তৈরি করতে সবার প্রথমে মিক্সারে দই এবং নারকেলের দুধ দিন। এরপর এতে চিনি বা মধু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।


এবারে এই মিশ্রণে বরফের টুকরো এবং এলাচ গুঁড়ো দিয়ে আবার ব্লেন্ড করুন। লস্যি মসৃণ ও ফেনাযুক্ত হয়ে গেলে একটি গ্লাসে ঢেলে নিন।


এরপর উপর থেকে নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিন। বরফ-ঠাণ্ডা নারকেলের এই লস্যি সঙ্গে সঙ্গে পরিবেশন করুন এবং নিজেও উপভোগ করুন।

No comments:

Post a Comment

Post Top Ad