'স্টান্টবাজির পলিটিক্স আমরা করব না', হুঙ্কার মন্ত্রী দিলীপের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 12, 2026

'স্টান্টবাজির পলিটিক্স আমরা করব না', হুঙ্কার মন্ত্রী দিলীপের


কলকাতা: 'সব বন্ধ হবে', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তোপ মন্ত্রী দিলীপ ঘোষের। পাশাপাশি তাঁর হুঙ্কার, সব দুর্নীতিবাজদের আইনের সামনে নিয়ে এসে শাস্তি দেওয়া হবে। সোমবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একের পর এক বোমা ফাটান তিনি। 


প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু সোমবার রাতে ইডির হাতে গ্ৰেফতার হয়েছেন। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হচ্ছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "কোনও ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় ১৫ বছর ধরে পুরো দুর্নীতি হয়েছে। তার তদন্ত হবে মানুষের এটা অধিকার আছে তাদের টাকা দ্বারা চুরি করেছে তাদের শাস্তি দেওয়ার। সেজন্য সরকার এসেছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদের আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজ করবে, আইন তাদের সাজা দেবে।"


অবৈধ কয়লা খাদান থেকে গরু পাচার বালি চুরি প্রসঙ্গে তিনি বলেন, "বন্ধ হয়ে গেছে। গরু পাচার দেখেছেন এই এক সপ্তাহে? বালির গাড়ি দেখেছেন কোথাও? বিধায়করাও কাল বলছিলেন বন্ধ হয়ে গেছে। সব পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। জনতাকে তিনি আশ্বাস দেন যে সমস্ত অভিযোগ আসবে, সব সমাধান হবে।"


নিজের প্রাপ্ত দফতর প্রসঙ্গে মন্ত্রী বলেন, "দল দল হয়তো তাই ভেবেছে আমি মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসি। তাই আমাকে দফতর দেওয়া হয়েছে, যাতে আমি মাঠে-ঘাটে ঘুরতে পারি। ঠাণ্ডা ঘরে বসে কাজ করার লোক আমি নই‌।"


অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, "এতদিন সবই নিয়ম ভেঙে হচ্ছিল। কেন জেড প্লাস থাকবে? কেন ওখানে রাস্তা বন্ধ হবে? ওখানে বাস চলত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটাও চালু হবে। সবাই সাধারণ মানুষ। আর ওদের নেতার বাড়িতে শত-শত পুলিশ পাহারা দেয়, কেন? কালো টাকা পাহারা দেবে পুলিশ! এদিকে সাধারণ মানুষের সুরক্ষা নেই। সব বন্ধ হবে।" তিনি বলেন, "সাধারণ মানুষ এখন ওখান দিয়ে চলাফেরা করতে পারছে তারা সবাই খুশি।"


সরকারি বাস ভাড়া বিনামূল্যে এবং সরকারি বাস বৃদ্ধির প্রশ্নে দিলীপ বলেন, সরকার যে বাস চালাচ্ছে আপাতত সেখানে সুবিধা পাবেন। পরবর্তীকালে পরিবহন মন্ত্রী হবেন তিনি ভাববেন, দেখবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, কোনও রুটে বাস চালানোর দরকার কিনা! তাঁর খোঁচা, 'আগের সরকারের আমলে, বিধায়কদের জন্য বাস দেওয়া হত। বাসের ভাড়াও উঠত না, দু'মাস পরে সেই বাস বন্ধ হয়ে যেত। অনেক দেখেছি আমরা।' তিনি বলেন, "এরকম স্টান্টবাজির পলিটিক্স আমরা করব না। সাধারণ মানুষের সুবিধার জন্য যদি মনে হয় বাস দেওয়া দরকার, তাহলে সেখানে সরকার দেবে।"


মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল, এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "যোগ্য ব্যক্তিকে আমরা নিয়ে আসব। দুর্নীতিবাজ লোকদের রাখা যাবে না।" তিনি বলেন, অযোগ্যদের যোগ্য লোকেদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। এতে তাঁরা হীনমন্যতায় ভুগছিলেন। যোগ্য ব্যক্তিদের সামনে আনা হবে, আরও অনেক পরিবর্তন হবে।"

No comments:

Post a Comment

Post Top Ad