ব্যাঙ্কশাল আদালতে নেওয়া হল সুজিত বসুকে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 12, 2026

ব্যাঙ্কশাল আদালতে নেওয়া হল সুজিত বসুকে


কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্ৰেফতার সুজিত বসুকে নিয়ে যাওয়া হল ব্যাঙ্কশাল আদালতে। মঙ্গলবার তাকে ইডির বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন দমকলমন্ত্রীর বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ। বয়ানে অসঙ্গতির অভিযোগে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে ইডি।


সোমবার সকালে সিজিওতে ইডি দফতরে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্ৰেফতার করা হয় সুজিত বোসকে। এদিন সকালে আদালতে তোলার আগে মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, তারপর নিয়ে যাওয়ার হয়েছে ব্যাঙ্কশাল কোর্টে।


উল্লেখ্য, প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে ২০২২ সালে। সেই সময় শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ এর মামলা চলছিল। তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্ৰেফতার হন। এখান থেকেই উঠে এসেছিল ব্যবসায়ী অয়নশীলের নাম। ইডি তাকে গ্ৰেফতার করে। এরপর অয়নশীলের সল্টলেকের বাড়িতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায় ইডি। সেই তল্লাশি অভিযানের সময় পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়।


সেই সূত্র ধরেই পুর নিয়োগ দুর্নীতি মামলা শুরু। ২০২৪ সালের ১২ জানুয়ারি প্রথম পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপর গত বছরের ১০ অক্টোবর সুজিত বসুর অফিস, ছেলের রেস্তোরাঁ এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর ছেলে, মেয়ে, জামাই এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। পরবর্তীতে সুজিত বসুর জামাই হাজিরাও দিয়েছিলেন ইডি দফতরে। এমনকি গত ডিসেম্বর সুজিত বসুর স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।


চলতি বছর ১১ এপ্রিল সুজিত বসুর ছেলে সমুদ্র বসু হাজিরা দেন ইডি দফতরে। প্রাক্তন দমকলমন্ত্রীকে চলতি বছরেও একাধিকবার তলব করেছিল ইডি। চলতি বছরে প্রথম ৬ এপ্রিল ইডি দফতরে হাজিরা দেন সুজিত। এরপর ১লা মে হাজিরা দেন তিনি। ভোট চলাকালীন সুজিত বসুকে একাধিকবার তলব করেছিল ইডি। কিন্তু প্রচার ও নির্বাচনের ব্যস্ততার কারণ দেখিয়ে তখন তিনি হাজিরা এড়িয়েছিলেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তিনি তদন্তে সহযোগিতা করতে শুরু করেন। সোমবারেও আইনজীবীকে সঙ্গে নিয়ে নির্ধারিত সময়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করল ইডি।

No comments:

Post a Comment

Post Top Ad