হরমুজ প্রণালী বন্ধে ইরানের সাফাই, ভারতের ওপর প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ তেহরানের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 12, 2026

হরমুজ প্রণালী বন্ধে ইরানের সাফাই, ভারতের ওপর প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ তেহরানের


 হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তকে সমর্থন করে ইরান জানিয়েছে, এই পদক্ষেপ নিতে তারা বাধ্য হয়েছে। তবে এর ফলে ভারতের ওপর যে প্রভাব পড়তে পারে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেছে তেহরান।

ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকা ও ইজরায়েল পারস্য উপসাগর অঞ্চলে নিজেদের ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালিয়েছে। সেই কারণেই ইরান এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন মেনেই ইরান এই পদক্ষেপ নিয়েছে। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহণে যে সমস্যা তৈরি হয়েছে, তার জন্য ইরান নয়, বরং আমেরিকা ও ইজরায়েল দায়ী।

বাঘাই আরও বলেন, ইরান নিজেও এই জলপথের ওপর অনেকটাই নির্ভরশীল। তাই তারা চায় হরমুজ প্রণালী নিরাপদ থাকুক। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে গোটা বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়েও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।

তিনি জানান, দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির। ইরান ও ভারত দু’দেশই ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হওয়ায় ভবিষ্যতেও দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলেই আশাবাদী তেহরান।

No comments:

Post a Comment

Post Top Ad