ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ! বুথের বাইরে লম্বা লাইন, কী বলছেন ভোটাররা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 21, 2026

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ! বুথের বাইরে লম্বা লাইন, কী বলছেন ভোটাররা?

 


দক্ষিণ ২৪ পরগনা: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার ফলতায় শুরু হয়েছে পুনর্নির্বাচন। এদিন সকাল ৭টা থেকে ২৮৫টি বুথে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। বুথের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেল। অভিযোগ, বিগত ১০ বছরের বেশি সময় ধরে সেখানে নির্ভয়ে ভোট দিতে পারেননি তাঁরা। এবার রাজ্যে পালাবদল হয়েছে। তাই ঘর বেরিয়ে সাহস করে ভোট দিতে এসেছেন ভোটাররা। "ভয়মুক্ত ভোটে ফিরল গণতন্ত্র", এমনটাই দাবী ভোটারদের।


দক্ষিণ ২৪ পরগনার ১৪৪ নম্বর ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘিরে দেখা গেল উৎসবের মেজাজ।খন্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ২৫২ নম্বর বুথে দীর্ঘদিন পর নির্ভয়ে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। বহু ভোটারের অভিযোগ, গত এক দশক ধরে সন্ত্রাস ও হুমকির পরিবেশে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। এদিন স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে অনেকেই বললেন, 'এবারের ভোট আমাদের কাছে গণতন্ত্রের বিজয় উৎসব।'


উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাজ্যের শেষদফার নির্বাচনে ফলতায় ভোট হয়েছিল। কিন্তু বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। কোথাও ইভিএমে টেপ লাগানো থেকে আতর লাগানোর অভিযোগ উঠেছিল। সেই সময় পুনর্নির্বাচনের দাবী তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সমস্ত দিকে দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেই মতো বৃহস্পতিবার ফলতায় ২৮৫টি বুথে চলছে ভোটগ্রহণ।


শুভেন্দু অধিকারী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দলীয় প্রার্থীর হয়ে ফলতায় হাইভোল্টেজ প্রচার সেরেছেন তিনি। আর সেইদিনই নাটকীয় ভাবে নিজেকে ভোটের লড়াই থেকে দূরে সরিয়ে নেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে তথাকথিত পুষ্পা। এই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad